Try GOLD - Free
গিটার-রাজ্যে পৃথিবী গদ্যময়
SANANDA
|November 30, 2025
উত্তর চব্বিশ পরগনার কাউগাছি-চণ্ডীতলা। অধিক পরিচিত বাংলার ‘গিটার-গ্রাম' নামে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় গিটার তালুকে ঘুরে এলেন অনিকেত গুহ।
-
To live in happier form again: From which, beneath Heaven's fairest star, The artist wrought this loved Guitar;
পিবি শেলির ‘উইথ আ গিটার, টু জেন' কবিতার বিখ্যাত এই লাইনগুলো যেন আজও শ্বাস নেয়, শব্দেরা কথা হয়ে ওঠে। গিটার আদতেই জীবনের গল্প বলে। মার্কিন মুলুকে সাইকেডেলিক বিপ্লবের ঢেউ হোক বা ব্রহ্মপুত্রের তীরে এক ঘরছাড়া ছেলের একমাত্র সঙ্গী— কত নিশ্চুপ অন্ধকারে আলো জ্বালিয়েছে গিটারের সুর। নিস্পন্দ জীবনে এনেছে সুরের উন্মাদনা, লিখে গিয়েছে ‘বেঁচে থাকার গান'। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে রবার্ট জনসন, মাডি ওয়াটার্সদের হাত ধরে গিটার হয়ে উঠল প্রতিবাদের ভাষা, অবদমিতের আত্মকথন। কী জাদু আছে বলুন তো, একখণ্ড কাঠের ফ্রেটবোর্ড আর কয়েকটি স্ট্রিংয়ের কম্পনে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আন্দোলিত করেছে পৃথিবীর ইতিহাসকে? সাত সমুদ্র তেরো নদী ছেড়ে এ বার আমরা একটু বাংলায় ফিরি। তা বলে ভাববেন না, এত ক্ষণ গৌরচন্দ্রিকা করেছি। আসলে এ লেখার কেন্দ্রীয় চরিত্রই যে গিটার!
গ্রাম, গিটার ও বিস্ময় দেশ-বিদেশের গিটারের গল্প তো অনেক বললাম, এ বার যদি বলি খাস বাংলার বুকে রয়েছে আস্ত একটা গিটারগ্রাম? সেখানে রাস্তা জুড়ে ইতিউতি ছড়িয়ে গিটারের কাঠামো। নিরন্তর খুটখুট শব্দে মাঝে মধ্যে বিরক্তির উদ্রেকও অস্বাভাবিক নয়। এ ভাবেই জন্ম নেয় ঝকঝকে তকতকে গিটারেরা! কথা হচ্ছে, কাউগাছির চণ্ডীতলা গ্রামের। বাংলার ‘গিটার রাজধানী' বললেও বোধ করি অত্যুক্তি হবে না। ভারত তো বটেই, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় গিটারের আড়ত, উত্তর চব্বিশ পরগনার এই চণ্ডীতলা গ্রাম। যদিও গ্রামসুলভ পরিবেশ
This story is from the November 30, 2025 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

