Try GOLD - Free
কলকাতায় থেকে আমি নিজেকে চিনতে শিখেছি
SANANDA
|September 30, 2025
সোনু নিগমের সঙ্গে তাঁর সুরেলা ডুয়েট ‘পরদেশিয়া’ মজেছে বলিউডপ্রেমী থেকে সঙ্গীতপ্রেমী। সেই কণ্ঠের অধিকারিণী এক বাঙালি। কৃষ্ণকলি সাহার সঙ্গে আলাপচারিতায় উপমা মুখোপাধ্যায়।
শিফন শাড়িতে শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। | সঙ্গে সিদ্ধার্থ মলহোত্র। সুরে, কথায়, দৃশ্যে এক স্বপ্নময় উপস্থাপনা। পুরুষ কণ্ঠটি চেনা। সোনু নিগমের। কিন্তু মহিলা কণ্ঠ? সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পরম সুন্দরী' ছবির ‘পরদেশিয়া’ গানটি পছন্দ করেননি, এমন বলিউডপ্রেমী বোধহয় কমই রয়েছেন। কিন্তু জানেন কি, সোনু নিগমের সঙ্গে এই ডুয়েট গেয়েছেন যিনি, তিনি এক বাঙালি কন্যা, ত্রিপুরাবাসী কৃষ্ণকলি সাহা। ইন্টারভিউয়ের শুরুতেই তাঁর গলায় ঝরে পড়ল সাফল্যের উচ্ছ্বাস ....
আপনার গাওয়া ‘পরদেশিয়া' গানটি লোকের মুখে মুখে। কেমন লাগছে? সকলে এত পছন্দ করছে গানটাকে.... আমি ভীষণ খুশি। স্বপ্ন পূরণ হওয়ার পরে কারও মনের অবস্থা যেমন থাকে, আমি এখন ঠিক তেমন আছি। শ্রোতাদের গান পছন্দ হবে, এটাই তো শিল্পীর কাছে সবচেয়ে বড় পাওয়া।
ত্রিপুরার মানুষ নিশ্চয়ই ভীষণ খুশি? আমার কাছে এখন প্রচুর মেসেজ আসছে, আমার হোমটাউন আগরতলার বন্ধু, স্কুলের শিক্ষকদের কাছ থেকে। ওরা লিখছে, আমায় নিয়ে ওরা কতটা গর্বিত। আর একটা বিষয় এত ভাল লাগছে, ওরা আমার এই সাফল্যকে ব্যক্তিগত সাফল্য হিসেবে ভাবছে। এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে! আর মা বাবার মুখের হাসিটা দেখতে পেয়ে তো আরও ভাল লাগছে।
এই গানটির সূত্রে সোনু নিগম, সচিন-জিগরের সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন? আমি ওদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। সচিনজিগরের সঙ্গে এর আগে একটা গুজরাতি ছবিতে কাজ করেছি, একটা গজল গেয়েছিলাম। ওঁরা ভীষণ বিনয়ী, সকলের সঙ্গে নিজের পরিবারের মতোই ব্যবহার করেন। এই গানটার ক্ষেত্রে ওরা হয়তো বুঝেছিলেন যে আমার গায়কী, স্বর এই গানটার জন্য, এবং সিনেমাটার ওভারঅল মুডের জন্যও ভাল হবে। তার উপর সোনুজির মতো একজন লেজেন্ডের সঙ্গে গাইলে এমনিই ম্যাজিক হয়!
This story is from the September 30, 2025 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

