Facebook Pixel ভারতের হ্রদ, পুকুর ও কিংবদন্তি | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

ভারতের হ্রদ, পুকুর ও কিংবদন্তি

SANANDA

|

September 15, 2025

কখনও ভাসিয়ে দেওয়া হত হাতে লেখা পুঁথি, কখনও বা রোগ নিরাময়ের আশায় চলে নিরন্তর অবগাহন। এমনই সব বিচিত্র কাহিনি, কিংবদন্তি রয়েছে ভারতের হ্রদ, পুকুর ও জলাশয়কে ঘিরে। কলমে নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার।

ভারতের হ্রদ, পুকুর ও কিংবদন্তি

বাগড়িতে পূর্ণিমার দিন আসলেই ঠাকুরমা খুব তোড়জোড় শুরু করে দিতেন। সকাল বেলা উঠে, স্নান সেরে বসতেন সত্যনারায়ণের পুজোয়। কাঠের তেপায়ার উপরে ধবধবে সাদা একটা আসন পেতে তার উপরে পাঁচ ফল ও সত্যনারায়ণের পাঁচালি রেখে পুজো সারতেন তিনি। নিরানব্বইয়ের কিছু বেশি সময় বেঁচেছিলেন। জীবনের সব কথা পরিষ্কার ভাবে বলতে পারতেন মৃত্যুর বছরখানেক আগে পর্যন্তও। একটু বড় হয়ে একবার ঠাকুরমাকে জিজ্ঞেস করেছিলাম, তিলকের সঙ্গে নারায়ণ পুজোর সম্পর্ক কী? জিজ্ঞেস করতে ঠাকুরমা শুনিয়েছিলেন এক কিংবদন্তি। প্রতি বারো বছর অন্তর ‘রাধা তিলক' পাওয়া যায় রাধা কুণ্ড থেকে এবং ‘কৃষ্ণ তিলক’ মেলে শ্যাম কুণ্ড থেকে। মথুরার রাজা তখন কংস। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণকে মেরে ফেলতে একের পর এক রাক্ষসকে পাঠানো শুরু করল সে। কৃষ্ণ তখন ছোট। তাও সে রাক্ষসদের সহজেই হারিয়ে দিল। এ দিকে কংসও নতি স্বীকারে নারাজ। এমতাবস্থায় কৃষ্ণকে বধ করতে অরিষ্টাসুরকে পাঠায় কংস। মাঠে গরু চরাচ্ছিল ছোট কৃষ্ণ। সেখানে গিয়ে হাজির হল অরিষ্টাসুর। বাছুরের রূপ ধরে সে হয়ে উঠল বৃষভাসুর। কৃষ্ণকে একবার হাতে পেলেই শেষ করবে সে! কিন্তু তেমন কোনও সুযোগই এল না। অগত্যা বাছুরগুলোকে মারতে শুরু করল। কৃষ্ণ সবটা বুঝতে পেরে গরুর দলে লুকিয়ে থাকা অরিষ্টাসুরকে আছড়ে ফেলল মাটিতে। কিন্তু এতে ঘোরতর পাপ দেখল রাধা। অরিষ্টাসুর দানব হলেও সে গরুর রূপে ছিল। কাজেই গো- হত্যা মহাপাপ! সুতরাং সেই পাপের প্রায়ঃশ্চিত্ত তো করতেই হয়। নারদ মুনির পরামর্শে, শেষ পর্যন্ত কৃষ্ণ তীর্থক্ষেত্রের নদীগুলোকে ব্রজে আহ্বান করে। তীর্থস্থানের নদীরা আবির্ভূত হলে, কৃষ্ণ তার বাঁশি দিয়ে মাটি খুঁড়ে তৈরি করল এক কুণ্ড। শ্রীরাধাকে খুশি করতে সেই জলে স্নান করে গো-হত্যার পাপ থেকে মুক্তি পেল সে। এ দিকে কৃষ্ণের গায়ের রং কালো। ফলে সেই কুণ্ডের জলও হয়ে উঠল কালো। এই জলাশয়টি পরিচিতি পেল ‘শ্যাম কুণ্ড' নামে। কিন্তু কৃষ্ণ জলাশয় তৈরি করলে রাধা-ই বা কম যায় কিসে! শ্যাম কুণ্ডের ঠিক উল্টো দিকে রাধা তার সখীদের নিয়ে নিজের হাতের চুড়ি দিয়ে মাটি খুঁড়ে নির্মাণ করল অপর এক কুণ্ড। রাধার গাত্রবর্ণ অনুযায়ী সেই কুণ্ডের জল স্বচ্ছ, সাদা, যার নামকরণ হল ‘রাধা কুণ্ড’। অনেকে আবার একে ‘কঙ্কণ কুণ্ড’-ও বলে। প্রতি বারো বছর অন্তর রাধা কুণ্ড ও শ্যাম কুণ্ডের জল শুকিয়ে যায় এবং সেখান থেকে উঠে আসে তিলক মাটি। শ্যাম কুণ্ডের তিলক মা

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size