Facebook Pixel ‘ক্রিয়েটর ইকনমি’ ভারতের ভরসা? | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

‘ক্রিয়েটর ইকনমি’ ভারতের ভরসা?

SANANDA

|

June 15, 2025

ভারতীয় অর্থনীতির নয়া হাতিয়ার ‘ক্রিয়েটর ইকনমি’ কতটা আশার, কতটা সমস্যার? আলোচনায় বিশেষজ্ঞরা, কলমে উপমা মুখোপাধ্যায়।

- উপমা মুখোপাধ্যায়।

‘ক্রিয়েটর ইকনমি’ ভারতের ভরসা?

অর্থনীতির পালে হাওয়া লাগাতে ভারত ঝুঁকছে ‘অরেঞ্জ ইকনমি' তথা ‘ক্রিয়েটর ইকনমি'র দিকে। বিভিন্ন সমাজমাধ্যম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম জুড়ে যে সব ক্রিয়েটর-ইনফ্লুয়েনসররা অডিয়ো-ভিডিয়ো কনটেন্ট, পডকাস্টিং ইত্যাদির মাধ্যমে তথ্য, বিনোদন ইত্যাদি পৌঁছে দিচ্ছেন, তাঁদের সেই উদ্যোগের অর্থনৈতিক মূল্যকে চিহ্নিত করা ও আরও ব্যাপক হারে বাণিজ্যকরণ করার নামই ক্রিয়েটর ইকনমি। বর্তমানে একদিকে কনটেন্ট ক্রিয়েটররা যেমন ভারতের 'গ্লোবাল সফট পাওয়ার’ তৈরিতে সাহায্য করছে, তেমনই ভারতও তাদের সাহায্যার্থে এই ‘ক্রিয়েটর ইকনমি'তে অনেক বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে। গত মাসে মুম্বইয়ে

ভারতের প্রথম ‘ওয়ার্ল্ড অডিয়ো-ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট' (ওয়েভস) ২০২৫-এ এমন ঘোষণাই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দিনের এই ওয়েভস সামিটে ব্রডকাস্টিং, ইনফোটেনমেন্ট, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং, সিনেমা ও ডিজিটাল মিডিয়ার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ক্রিয়েটরদের এ বিষয়গুলিতে দক্ষতা বাড়ানো, প্রযুক্তির উপযুক্ত ব্যবহার, কনটেন্টের গুণগত মান আরও উন্নত করা এবং সর্বোপরি বিশ্ব বাজারে সেই কনটেন্ট পৌঁছে দেওয়ার জন্য কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া, ক্রিয়েট ফর ওয়ার্ল্ড'-এর মতো কথাও ভেসে এসেছে সভায়, স্পষ্ট হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা। ভারতের বিনোদন তথা ইনফ্লুয়েনস মার্কেটে এই উদ্যোগ আশার আলো দেখাবে নিশ্চিত। ভারতে বর্তমানে প্রায় ২ থেকে ২.৫ মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটর আছেন। সরকারি তরফে ক্রিয়েটর ইকনমিতে এমন জোর দেওয়ার ফলে তাদের সংখ্যা তো বাড়বেই, সঙ্গে এই মাধ্যম থেকে ২০৩০ সালের মধ্যে ভারতের আয় বহু গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ছোট শহর থেকে মেট্রো সিটি, ভারতের সমস্ত প্রান্তের ক্রিয়েটরদেরই যে এই ক্রমবর্ধিষ্ণু সৃষ্টিশীল মাধ্যমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, সে কথাও বারংবার জোর দিয়ে বলা হয় এই সামিটে।

কিন্তু ভারতের মতো দেশে বিপুল বিনিয়োগই কী সব সমস্যার সমাধান? বিগত কয়েক বছরে কনটেন্ট ক্রিয়েশনের বাজারে এই জোয়ার কেন? ব্যাখ্যা করলেন শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক পুনর্জিৎ চৌধুরী।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size