Facebook Pixel সন্তান না চাইলে.... | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

সন্তান না চাইলে....

SANANDA

|

March 15, 2024

সন্তানকে পৃথিবীতে আনা বা না আনার সিদ্ধান্তে জরুরি উপায় কনট্রাসেপশন ও অ্যাবর্শন। সন্তান নিতে তাড়াহুড়ো নেই, এমন দম্পতিদের জন্য অবশ্য জরুরি, পদ্ধতিগুলি ব্যবহারের উপায় ও কার্যকারিতা সম্পর্কে জেনে রাখা। জানাচ্ছেন ডা. চন্দ্রিমা দাশগুপ্ত। লিখছেন উপমা মুখোপাধ্যায়।

- উপমা মুখোপাধ্যায়।

সন্তান না চাইলে....

সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে এক নতুন ভূমিকায় উত্তীর্ণ হন প্রতিটি দম্পতি। আর তার সঙ্গে সঙ্গে কাঁধে এসে পড়ে এক পাহাড় প্রমাণ দায়িত্ব। দুর্নীতি-দুর্যোগে ভরা এ পৃথিবী আদৌ নবজাতকের বাসযোগ্য কি না, তা নিয়ে একরাশ চিন্তা তো রয়েছেই, সঙ্গে রয়েছে সন্তান, পরিবার ও কেরিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখার উদ্বেগ। সন্তানকে শ্রেষ্ঠ জীবন উপহার দেওয়ার মতো আর্থিক সংস্থান, সঙ্গে নিজেদের মধ্যেকার সমীকরণ ইত্যাদি নিয়ে ভাবিত হয়ে ‘সঠিক সময়’ ব্যতিরেকে সন্তান নিতে তৈরি থাকেন না অনেকেই। আর জীবনের এই অন্যতম বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে আগে যা ব্যবহারিক কাজে আসতে পারে, তা হল সঠিক গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বন করা। অবাঞ্ছিত গর্ভাবস্থা এড়াতে ব্যবহৃত এই পদ্ধতিগুলির মধ্যে কোনটি কী ভাবে কাজ করে, কোনটি অধিক কার্যক্ষম, সেই নিয়ে আলোচনাই এই প্রতিবেদনের উপজীব্য...

কনট্রাসেপশন বা গর্ভনিরোধক ফ্যামিলি প্ল্যানিংয়ের পথে সবচেয়ে জরুরি বন্ধু হল কনট্রাসেপশন বা গর্ভনিরোধক। তবে কনট্রাসেপশন যে কেবল গর্ভাবস্থা রোধ করতেই ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। তার সঙ্গে শারীরিক সম্পর্ককালে হওয়া বিভিন্ন সংক্রমণ, এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিস, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম ইত্যাদি রোধ করতেও চিকিৎসকেরা কনট্রাসেপশন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে এখন গর্ভনিরোধক পদ্ধতি নানাবিধ। ব্যবহার করার সময়, ফলাফলের মেয়াদ ইত্যাদির উপর নির্ভর করে কনট্রাসেপশনকে কয়েকটি ভাগে ভাগ যেতে পারে।

প্রতি বার শারীরিক মিলনের সময় যেগুলি ব্যবহার করতে পারেন: ক্যাপ ও ডায়াফ্রাম: ক্যাপ ও ডায়াফ্রাম সাধারণত শারীরিক সম্পর্কের সময় যোনিপথের ভিতরে প্রবেশ করাতে হয়। এবং প্রতিবারই এটিকে স্পার্মিসাইডের সঙ্গে ব্যবহার করতে হয়। ক্যাপ ও ডায়াফ্রামের মধ্যে পার্থক্য হল, ক্যাপ তুলনায় আকারে ছোট এবং যোনিপথের ভিতরে এটি অপেক্ষাকৃত বেশি সময়ের জন্য রেখে দেওয়া যায়। এই দু'টিই জরায়ুর প্রবেশপথ অর্থাৎ সার্ভিক্স অঞ্চলটি ঢেকে রেখে শুক্রাণুর প্রবেশ রোধ করে।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size