Facebook Pixel অশ্বখুরের বিস্ময়ে! | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

অশ্বখুরের বিস্ময়ে!

SANANDA

|

March 15, 2024

অ্যারিজোনার হর্সশু বেন্ড বা অশ্বখুরাকৃতি নদীবাঁক প্রকৃতিসৃষ্ট অনন্য বিস্ময়গুলোর মধ্যে একটি। সেই অপার বিস্ময়-মহিমা ধরা থাকল রাখী নাথ কর্মকার-এর কলমে।

অশ্বখুরের বিস্ময়ে!

“আমাদের কাছে সঙ্গীত হল প্রার্থনা...

প্রতিটি গানই এক একটি প্রার্থনা, যা আমরা সেইসব পবিত্র মানব-মানবীদের উদ্দেশ্যে গেয়ে থাকি যাঁরা আমাদের সৃষ্টি করেছিলেন, রক্ষা করেছিলেন আমাদের সমস্ত প্রতিকূলতা থেকে।... তোমরা জানো কি— প্রকৃতির মাঝেও কিন্তু নিরন্তর সঙ্গীত সৃষ্টি হয়ে চলেছে? একটু চুপ করে কান পেতে শোনো তোমরা, এই যে এখন এখানে বাতাস গান গেয়ে চলেছে, তোমরা শুনতে পাচ্ছ সেই গান?”

মুখের ওপর এসে পড়া ঝুরো বাদামি চুলের গুচ্ছ হাতের কায়দায় সরিয়ে দিয়ে আমাদের নাভাহো গাইড আদিখাই জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকাল। বছর কুড়ি-বাইশের, মাঝারি উচ্চতার ছেলেটি পড়াশোনার ফাঁকে ফাঁকে এই গাইডের কাজ করে। আমাদের বলছিল সে, “এই কাজের মধ্য দিয়ে প্রকৃতির আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ মেলে আমার...”। আর এই অপার্থিব আনন্দের ভাগটুকু পেতেই নাকি এই সময়টা, এই ব্যস্ত মরসুমে রোজ সে বেরিয়ে পড়ে আমাদের মতো ভ্রমণার্থীদের গাইড হয়ে। শুনছিলাম, নাভাহোদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাদের কাছে তাদের বসবাসস্থল তো বটেই, সমস্ত জীবজগৎ ও প্রাণিজগৎও অত্যন্ত পবিত্র! এই অনন্ত প্রকৃতি তাদের কাছে ঠিক মায়ের মতো। নাহ্, আমাদের আর বাতাসে কান পাতার দরকার পড়ল না। এই মুহূর্তে হু-হু করে তপ্ত বাতাস বইছে শুষ্ক, ঊষর মরু অঞ্চলের উপর দিয়ে। আহা, যেন স্পষ্ট শুনতে পেলাম, সেই বাতাসের লহরিতে লচ্ছাসার বিলাবলেরই অনুরণন, “বহে নিরন্তর অনন্ত আনন্দধারা...” সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত, প্রসিদ্ধ নদীবাঁক হল কলোরাডো নদীর ‘হর্সশু বেন্ড' যা এক ভূতাত্ত্বিক মাস্টারপিস তো বটেই, প্রকৃতির অনন্য ভাস্কর্যের নমুনাও বইকি! আমরা এসে উপস্থিত হয়েছি আমেরিকার দক্ষিণ-পশ্চিম রাজ্য অ্যারিজোনার পেজ শহরের দক্ষিণে, গ্লেন ক্যানিয়ন রিক্রিয়েশন এরিয়ার অন্তর্গত, পৃথিবী বিখ্যাত ‘এনট্রেঞ্চড মিয়েন্ডার', এক অবিশ্বাস্য ড্রামাটিক ল্যান্ডস্কেপ ‘হর্সশু বেন্ড'-এর সামনে। হর্সশু বেন্ডের অনন্য গঠনপ্রক্রিয়া, এর সুপ্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস এবং মনোমুগ্ধকর সৌন্দর্য এটিকে প্রকৃতিপ্রেমী তো বটেই,

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size