Try GOLD - Free
রায় পরিবারের নারীরা
SANANDA
|February 28, 2025
রায় পরিবার বললে সকলেই বলে উঠবেন উপেন্দ্রকিশোর, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের নাম। পুরুষ সদস্যর নামগুলির সাংস্কৃতিক অভিঘাত এতটাই বিস্তৃত যে, দু’একজন ব্যতিক্রম ছাড়া ওই একই পরিবারের প্রতিভাময়ী নারীদের কথা প্রায় আড়ালে চলে যায়। লিখছেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মতোই বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতে এক অসামান্য অবদান রেখে গিয়েছে রায় পরিবার, অর্থাৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়—মূলত এই ত্রয়ীর ঔজ্জ্বল্যে যে-পরিবারের পরিচয়ছটা বৃহত্তর মানুষের কাছে পৌঁছেছে। তবে, শুধুমাত্র পুরুষরা নন, রায় পরিবারের নারীরাও ছিলেন প্রতিভাময়, তাঁরাও তাঁদের সৃজনে-দীপ্তিতে বাংলা সংস্কৃতি, বঙ্গীয় মননকে সমৃদ্ধ করেছেন। আসুন, সংক্ষিপ্ত পরিসরে, রায় পরিবারের সেই সব খ্যাতনামা নারী সদস্যদের জীবন ও কর্মের মুখোমুখি হই আমরা— রায় পরিবারে তাঁর জন্ম নয়। আত্মীয়তা সূত্রেই
কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (১৮৬১-১৯২৩) চিরকালের জন্য যুক্ত হয়ে গিয়েছিলেন রায় পরিবারে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, ভারতের প্রথম প্র্যাক্টিসিং মহিলা চিকিৎসক এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। নারীশিক্ষা ও অধিকারবোধ জাগরণে নিয়ে তাঁর অগ্রণী ভূমিকা আজও স্মরণীয়। ঊনবিংশ শতকের বিশিষ্ট সমাজসংস্কারক, সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপনের (১৮৭৮) অন্যতম স্থপতি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের ছাত্রী ছিলেন কাদম্বিনী। প্রথম স্ত্রী ভবসুন্দরীর মৃত্যুর পর দ্বারকানাথ বিবাহ করেন কাদম্বিনীকে। বিবাহের পর কাদম্বিনীকে তিনিই উচ্চতর শিক্ষাক্ষেত্রে ক্রমশ এগিয়ে যেতে প্রণোদনা দেন, বিদেশেও পাঠান স্ত্রীকে। দ্বারকানাথ নিজে স্ত্রী-শিক্ষা প্রসারের জন্য ও কুসংস্কারের বিরুদ্ধে সবসময় কাজ করে গিয়েছেন। ‘অবলাবান্ধব' শীর্ষনামে যে পত্রিকা প্রকাশ করতেন দ্বারকানাথ, তার উদ্দেশ্যই ছিল নারীস্বাধীনতার সপক্ষে সওয়াল করা, কুসংস্করের বিরুদ্ধ সরব হওয়া। এই দ্বারকানাথ ও ভবসুন্দরীর একমাত্র কন্যা বিধুমুখী দেবী। ১৮৮৫ সালে, সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিধুমুখী। বিধুমুখীর বিমাতা কাদম্বিনী, আর উপেন্দ্রকিশোরের সঙ্গে বিধুমুখীর বিবাহের ফলে, সম্পর্কে উপেন্দ্রকিশোরের সৎ-শাশুড়ি হয়ে উঠলেন কাদম্বিনী, রায় পরিবারেরও অন্তর্ভুক্ত হলেন।
This story is from the February 28, 2025 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

