Try GOLD - Free
দাম্পত্যের মন
SANANDA
|February 15, 2025
একে দাম্পত্য, তার উপর আবার মন— - জটিলতা তো থাকবেই! মনস্তত্ত্বের সেই বহুবিধ ও বহুস্তরীয় জটিলতা ও পরিবর্তনের ঢেউ নিয়ে আলোচনায় বিশেষজ্ঞরা। লিখছেন পৃথা বসু ও উপমা মুখোপাধ্যায়।
'বিবাহ' নামক প্রতিষ্ঠানটির এমনই মহিমা ও মায়া যে, এখানে বহুদিনের বন্ধুত্ব-প্রেমের জ্যোৎস্না ঘেরা দিনও নিমেষে মাটি হয়ে যায়, আবার একঘেয়ে স্থিরতায় হঠাৎ খেলে যায় চমকে দেওয়া ঢেউ। মূল শর্তটি হল, পারস্পরিক বোঝাপড়া ও মানিয়ে চলা। বিয়ে দু'টি মানুষের মধ্যে হলেও বয়সের বিভিন্ন পর্যায়ে তাতে আসে নানা রকম মনস্তাত্ত্বিক বদল। সে সবের সঙ্গে প্রতিবার মানিয়ে নিয়ে চলতে থাকার নামই দাম্পত্য। তাই এই পরিবর্তন ও সমস্যাগুলিকে বুঝতে বয়সের নিরিখে এই আলোচনাকে আমরা দু'টি ভাগে ভাগ করে নেব - এক, মধ্যবয়সের আগে; দুই, মধ্যবয়স পেরিয়ে।
মধ্যবয়সে পৌঁছোনোর আগে দাম্পত্যের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করলেন মনোবিদ ডা. রিমা মুখোপাধ্যায়।
ছোট থেকে নিউক্লিয়ার পরিবারেই বেড়ে ওঠা কস্তুরীর। অভীকের সঙ্গে বিয়ের পর দু'জনে সেটল করল অ্যামস্টারডামে। বিয়ের আগে এই বাইরে সেটল করার ব্যাপারটা নিয়ে দু'জনেই বেশ নিশ্চিন্ত ছিল। বাবা-মা, শ্বশুর-শাশুড়ি কারওরই আলাদা করে তাদের সংসারে নাক গলানোর ঝামেলা থাকবে না। নতুন সংসারটি তারা নিজেদের মতো করে সাজিয়ে তুলবে। প্রথম ক'মাস ঠিকই চলছিল। কিন্তু সমস্যা দেখা গেল ক'মাস পর থেকে। বাধ সাধল দু'জনের রোজকার যাপনের আলাদা অভ্যেস। স্নান সেরে ভিজে তোয়ালে বিছানায় ফেলে, কোনও রকমে নাকে-মুখে গুঁজে অফিস বেরোনোর এই চিরাচরিত অভ্যেসটি অভীকের আছে। স্বাভাবিক শর্তে কস্তুরীর যা একেবারেই অপছন্দ! আবার কস্তুরীর প্রতি সপ্তাহে নিজের জন্য গুচ্ছ গুচ্ছ জিনিসপত্রের অনলাইনে অর্ডার দিয়ে চলার অভ্যেসটি অভীকের কাছে ক্রমে অসহ্য হয়ে ওঠে। দিন পেরোনোর সঙ্গে সঙ্গে জুড়তে থাকে আরও নানা ছোট-বড় সমস্যা। এই দৃশ্যের সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত। এই প্রারম্ভিক সময়টাতে এর শুশ্রূষা না করলে অনেক দিনের চেনা মানুষটি দূরে সরে যেতে থাকে। প্রয়োজন ম্যাচিয়োরিটির সঙ্গে তা নিজেদের মধ্যে আলোচনা করা।
This story is from the February 15, 2025 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

