Facebook Pixel মাথা ব্যথা: কখন সতর্ক হবেন | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

মাথা ব্যথা: কখন সতর্ক হবেন

SANANDA

|

January 30, 2025

মাথা ব্যথা নানা ধরনের। কখনও তা মহিলাদের ভোগায় বেশি। আবার কখনও তা হতে পারে বড় অসুখের পূর্বাভাস। আলোচনায় কনসালট্যান্ট নিউরোলজিস্ট অ্যান্ড পিডিয়াট্রিক নিউরোলজিস্ট ডা. যশোধরা চৌধুরী। লিখছেন মধুরিমা সিংহ রায়। ১০৬ সানন্দা ৩০ জানুয়ারি ২০২০

মাথা ব্যথা: কখন সতর্ক হবেন

ছোট থেকে বড়, মাথা ব্যথা যে কারও | হতে পারে। একদম ছোটদের ক্ষেত্রে তা যেমন চিন্তার বিষয় হতে পারে, আবার বয়স্কদের মাথা ব্যথা হলেও কিছু ক্ষেত্রে দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন। ২০-৪০ বছর বয়সি মহিলাদের ক্ষেত্রে মাথা ব্যথা বেশ কমন । অবশ্য শুধু মহিলা বললেও ভুল হবে, পুরুষরাও একই রকম ভাবে মাথা ব্যথায় ভোগেন। তা কখনও হতে পারে কোনও অসুখের ইঙ্গিতবাহী, আবার কখনও নিছক স্ট্রেস, টেনশনের ফল। মাথা ব্যথাকে আমরা সাধারণত দু'ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি হেডেক (যার অন্তর্গত মাইগ্রেন, টেনশন হেডেক ও ক্লাস্টার হেডেক এবং সেকেন্ডারি হেডেক যেখানে মাথা ব্যথা অন্য কোনও গুরুতর অসুখের উপসর্গ।

ছোটদের মাথা ব্যথা পরিবারে মাইগ্রেনের ইতিহাস থাকলে ছোটদের মাইগ্রেনের ব্যথা হতে পারে। কিন্তু ব্যথার সঙ্গে সঙ্গে বমি, হাঁটাচলায় অসুবিধে, চোখে দেখতে অসুবিধে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। কিছু ক্ষেত্রে তা গুরুতর কোনও অসুখের প্রাথমিক অভিব্যক্তি হতে পারে। যেমন, মস্তিষ্কে বেড়ে ওঠা টিউমারের পূর্ব লক্ষণ হতে পারে মাথা ব্যথা আবার চোখের অসুখেরও এটি উপসর্গ হতে পারে। তাই, বাচ্চাদের মাথা ব্যথা হলে প্রথমেই পরামর্শ দেওয়া হয়, চোখের পরীক্ষা করানোর।

ছোটদের ক্ষেত্রে মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার ও জীবন যাপনের দিকেও নজর দেওয়া দরকার।

মহিলাদের মাথা ব্যথা কিছু কিছু ধরনের মাথা ব্যথা পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়। মহিলারা যে ধরনের মাথা ব্যথায় বেশি ভোগেন: মাইগ্রেন: প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে কমন হল মাইগ্রেন। তিনজনের মধ্যে অন্তত একজন মহিলা মাইগ্রেনে ভোগেন। পুরুষদের তুলনায় মহিলাদেরই এটি বেশি হয়। মাথার একদিক থেকে ব্যথা শুরু হয়, মাথা দপদপ করে। ব্যথা ৪-৭২ ঘণ্টা অবধি থাকতে পারে। ব্যথার সঙ্গে বমি ভাব থাকতে পারে। বমি হলে অনেক সময়ে ব্যথা নিরাময় হয়। আবার খানিক ক্ষণ বিশ্রাম নিলে ও ঘুমোলেও ব্যথা কমে। ২০-৪০ বছর অবধি মহিলারাই বেশি মাইগ্রেনে ভোগেন। অনেক ক্ষেত্রে এঁদের পারিবারিক ইতিহাস থাকে। আবার দীর্ঘ ক্ষণ রোদে ঘুরলে, ধুলোবালির মধ্যে থাকলে বা স্ট্রেস থেকেও মাইগ্রেনের ব্যথা হয় ।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size