Facebook Pixel কম উচ্চতা ও তার অনুষঙ্গ | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

কম উচ্চতা ও তার অনুষঙ্গ

SANANDA

|

January 30, 2025

বাচ্চাদের উচ্চতা কম হতে পারে কী কী কারণে? চিকিৎসাই বা কী? বিশেষজ্ঞদের থেকে জেনে নিলেন সংবেত্তা চক্রবর্তী।

কম উচ্চতা ও তার অনুষঙ্গ

বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে সমস্যা হলে তাদের রোজকার জীবনযাত্রায় কিছুটা অসুবিধা তো হয়ই, সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসেরও ঘাটতি দেখা দিতে পারে। উচ্চতা বৃদ্ধিতে সমস্যার পিছনে নানা কারণ থাকতে পারে, এবং বেশির ভাগ কারণেরই চিকিৎসা রয়েছে। আজকের আলোচনায় এই কারণ ও চিকিৎসার নানা দিকগুলিকেই বোঝার চেষ্টা করব আমরা।

কাকে বলে ‘গ্রোথ রেস্ট্রিকশন?' বৃদ্ধিতে সমস্যা বা গ্রোথ রেস্ট্রিকশন শব্দবন্ধটি দুই ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম, উচ্চতা এবং দ্বিতীয়, ওজন। ভারতীয় জনসংখ্যার নিরিখে উচ্চতা ও ওজনের রেফারেন্স চার্ট চিকিৎসকদের কাছে থাকে, তার সঙ্গে মিলিয়ে বাচ্চার উচ্চতা ও ওজন পরখ করে দেখেন তাঁরা। যদি দেখা যায় বাচ্চাটির উচ্চতা ঠিক আছে কিন্তু ওজন কম, তখন দেখতে হয় বাচ্চাটি অপুষ্টিতে ভুগছে কি না বা তার কোনও ক্রনিক অসুখ রয়েছে কি না। যদি উচ্চতা কম হয়, তখন চিকিৎসকেরা অন্যান্য কারণের পাশাপাশি বাচ্চাটির বাবা-মায়ের উচ্চতাও দেখেন, কারণ তার উপরেও বাচ্চার উচ্চতা কিয়দাংশে নির্ভর করে।

কম উচ্চতার কারণ ■ শারীরবৃত্তীয় কারণ: দু'ধরনের কারণের কথা এ ক্ষেত্রে বলা চলে।

ফ্যামিলিয়াল শর্ট স্টেচার: অর্থাৎ যাদের বাবা-মায়ের উচ্চতা কম, তাদের নিজেদেরও উচ্চতা কম হওয়ার সম্ভাবনা থাকে। কোনও টেস্ট বা ট্রিটমেন্ট করানো এ ক্ষেত্রে জরুরি হয় না। কনস্টিটিউশনাল ডিলে: কিছু বাচ্চার উচ্চতা ছোটবেলায় কম থাকে, কিন্তু কিছু সময়ের পর তার বৃদ্ধি হতে থাকে। এবং সে নিজের বয়স ও ওজন অনুযায়ী স্বাভাবিক উচ্চতায় পৌঁছে যায়। এদের বলা হয় 'লেট ব্লুমার'। ছেলেদের ক্ষেত্রে এমন হতে বেশি দেখা যায়। চোদ্দ-পনেরো বছর বয়সেও তারা অন্যদের তুলনায় খর্বাকৃতি হয়, কিন্তু দেখা যায় যে সতেরো আঠারো বছর বয়সে এদের বৃদ্ধি ত্বরান্বিত হয়ে, স্বাভাবিক উচ্চতায় পৌঁছে যায় এরা।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size