Facebook Pixel পারিবারিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে নৃত্যশিল্পী হইনি | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

পারিবারিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে নৃত্যশিল্পী হইনি

SANANDA

|

November 30, 2024

কুচিপুড়ি নৃত্যের অন্যতম প্রথিতযশা শিল্পী যামিনী রেড্ডি। পারিবারিক ঐতিহ্য থেকে ছোটবেলার নৃত্যপ্রেম, সব নিয়ে কথা বললেন তিনি। শুনলেন মধুরিমা সিংহ রায়।

- মধুরিমা সিংহ রায়।

পারিবারিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে নৃত্যশিল্পী হইনি

প্রায় পাঁচ বছর পরে একক নৃত্য উপস্থাপনা করলেন দিল্লিতে। নিশ্চয়ই খুব স্পেশ্যাল অভিজ্ঞতা? হ্যাঁ, তা তো বটেই। দিল্লিতে প্রায় বছর পাঁচেক আগে একক নৃত্য উপস্থাপনা করেছিলাম। মাঝে কোভিডে বেশ কিছুটা সময় কেটে গেল। এ বারে আমার উপস্থাপনার থিম ছিল ভগবান বিষ্ণুর অনন্ত রূপ, যার সাহায্যে তিনি তাঁর ভক্তকুলকে রক্ষা করেন।

ড. রাজা ও রাধা রেড্ডির সন্তান আপনি। বাড়িতে নাচের সমৃদ্ধ ঐতিহ্যের ফলে পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছিল? আমি কখনও এ ভাবে ভাবিনি। পারিবারিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে নৃত্যশিল্পী হইনি। বাবা-মাকে রিহার্সাল করতে, পারফর্ম করতে দেখে খুব ইচ্ছে হত নাচতে। আমার কাঁধে ‘লেগাসি' সামলানোর দায়িত্ব আছে, এ সব ভেবে সময় নষ্ট করিনি। বরং, মঞ্চ আমাকে ছোট থেকেই অসম্ভব টানত। নাচ উপভোগ করতাম বলেই নৃত্যশিল্পী হয়েছি। এখন এত বছর পরেও নাচ আমাকে অসম্ভব আনন্দ দেয়। তবে, এমন প্রথিতযশা বাবা-মায়ের মেয়ে হয়ে জন্মানো নিশ্চয়ই বড় উপহার। এই পরিবারের সদস্য হওয়ায় স্বভাবতই প্রচুর শিখতে পেরেছি।

শুরু করেছিলেন বোধহয় তিন বছর বয়সে। মনে আছে। প্রথম স্টেজ পারফরম্যান্সের স্মৃতি? সে রকম ফর্মালি শুরু করিনি। খেলার ছলে বাবামায়ের পিছনে নাচতাম। আই ওয়াজ ক্রেজি ফর ডান্স। বছর তিনেক বয়স যখন, বাবা-মা সুন্দর একটি নাচের কস্টিউম পরিয়ে আমাকে এক অনুষ্ঠানে নিয়ে যান। গ্রিনরুমে বসিয়ে রাখেন। দীর্ঘ ক্ষণ বসে বসে ক্লান্ত হয়ে বাবার নাচের মাঝেই মঞ্চে উঠে যাই আমি। বাবাকে জিজ্ঞেস করি, আমার সুযোগ কখন আসবে? দর্শকরা আমাকে দেখে বেশ অবাকই হয়ে যান (হাসি)। ওঁরাই আমাকে নাচতে সুযোগ করে দেন। ওটিই আমার প্রথম মঞ্চে পারফরম্যান্স। তার পর ফর্মাল ট্রেনিং শুরু হয়। বাড়িতেই নাচের ক্লাস হত। সেখানেই শিখতাম।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size