Facebook Pixel প্যাশন যদি ব্যবসায় পরিণত হয়, জীবনের ভিন্ন উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

প্যাশন যদি ব্যবসায় পরিণত হয়, জীবনের ভিন্ন উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়

SANANDA

|

November 30, 2024

বাইরে তিনি এক চূড়ান্ত সফল কর্মব্যস্ত ব্যবসায়ী, কিন্তু অন্তরের চালিকাশক্তি হল জঙ্গল ও বন্যপ্রাণ। টানা দু'মাসের বেশি কংক্রিটের জঙ্গলে থাকতে পারেন না তিনি। ছুটে যান সবুজের নিবিড় ঘেরাটোপে। অন্ত্রপ্রনর শিলাদিত্য চৌধুরীর সঙ্গে আড্ডায় উঠে এল এমনই নানা প্রসঙ্গ। আলাপে পারমিতা সাহা।

প্যাশন যদি ব্যবসায় পরিণত হয়, জীবনের ভিন্ন উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়

কলকাতায় থাকলে সারাদিন কাজেই ডুবে থাকেন। এক দিকে পিআর কনসালটেন্সি এজেন্সির দায়িত্ব সামলানো, অন্য দিকে অউধ ১৫৯০, চ্যাপ্টার টুএর মতো রেস্তরাঁর দায়িত্ব সামলানো। প্রায় ছ'শো কর্মী কর্মরত তাঁর বিভিন্ন সংস্থায়! এর মাঝে কাজ থেকে মুখ ফেরানোর ফুরসতই বা কোথায়। এ হেন মানুষের অন্য এক পরিচয়, তিনি জঙ্গলপ্রেমী। মাস দুয়েক হয়ে গেলেই ছুটে যান কোনও না কোনও জঙ্গলে। সাক্ষাৎকারের দিন সকালেই জয়পুর থেকে ফিরেছেন। গিয়েছিলেন সেখানকার ঝালানা ফরেস্টে। ফিরেই পরের পর মিটিং। তারই মাঝে সময় করে বসলেন সাক্ষাৎকার দিতে।

এ রাজ্যের যেখানে ব্যবসা শুরু করার ক্ষেত্রে খুব একটা সুনাম নেই, সেখানে শিলাদিত্য কিন্তু ২০০০ সাল নাগাদ যখন কমিউনিকেশন অ্যান্ড কনসালটেন্সি এজেন্সি খুললেন, যার সঙ্গে বাঙালি তখনও সে ভাবে পরিচিত নয়। শুরুর কথায় ফিরে গেলেন তিনি, “কলকাতায় একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করছিলাম তখন। ওখানে আমি ওদের প্রথম পিআর উইং চালু করলাম। তখন বুদ্ধদেব ভট্টাচার্য জাস্ট মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার মনে হয়েছিল, এ রাজ্যের অ্যাচিভমেন্টগুলো রাজ্যের বাইরে জানানো উচিত। তখন অনেকেরই একটা ধারণা ছিল কলকাতা মানেই বন্ধ, লোডশেডিংয়ের জায়গা। সেই ইমেজ থেকে বেরিয়ে আসার প্রয়োজন ছিল। সেই ভেবে একদিন ডব্লুবিআইডিসি (ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিডেট)-র অফিসে চলে গেলাম, সে সময়ে যার চেয়ারম্যান ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। আমার প্রেজেন্টেশন তাঁর ভাল লাগে এবং আমরা কনট্র্যাক্টটা পাই। কাজ করতে করতে ওঁর খুব কাছের মানুষ হয়ে গেলাম। ওঁর ইন্সপিরেশন না থাকলে আমি হয়তো কোনও দিন ব্যবসা শুরু করতে পারতাম না।” যে দিন বাড়িতে তিনি চাকরি ছাড়ার কথা বলেছিলেন, রীতিমতো শোকের ছায়া! মাস গেলে নিশ্চিন্ত মাইনের আশ্বাস ছেড়ে অনিশ্চিতের পথে পা বাড়ানোতে ক'টা মধ্যবিত্ত বাঙালি পরিবারই বা উৎসাহ জোগায়!

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size