Try GOLD - Free
প্রতিরূপ
SANANDA
|November 15, 2024
সমরেশ এবং সর্বাণীর পরিবারে নতুন সদস্যের আগমনের নিয়ে চলতে থাকা আলোচনার গল্প এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে মানবিক ও সামাজিক দ্বন্দ্বকে তুলে ধরেছে। পরিবারে প্রজন্মগত ব্যবধান, জীবনধারার পরিবর্তন, এবং দায়িত্ব গ্রহণের প্রশ্নে এক অসামান্য অন্তর্দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে এই আখ্যানটিতে।
সর্বানী ক্রমশ মেজাজ হারাচ্ছে। আর কোনও কিছু খারাপ হলে, তা উগরে দেওয়ার লোক সেই একজনই আছে। সমরেশ। রাগ করার যুক্তি আছে বটে, তবে এর কী উত্তর দেওয়া উচিত, সমরেশ বুঝে উঠতে পারে না। তাই চুপ করে থাকে। সর্বাণী আরও রেগে যায় ওই মৌনব্রত দেখে। বাধ্য হয়ে সর্বাণী ফোন করে বেয়ান ইন্দিরাকে। এই সময় সমরেশের বুক ঢিপঢিপ করতে থাকে। দুই বেয়ানে আবার ঝগড়া না বাধিয়ে বসে! সমরেশ বোঝে, সর্বাণী অবুঝের মতো করছে। এ ক্ষেত্রে ইন্দিরার কি সত্যিই কিছু
করার আছে? মনে তো হয় নেই। এখনকার ছেলেমেয়েরা কি এ সব ব্যাপারে বাবা-মায়ের উপদেশ শোনে? সর্বাণীর তো ক্ষমতা নেই নিজের ছেলেকে কিছু বলার। খোকা তো হেসে উড়িয়ে দেবে সর্বাণীর কথা। তাই যত চাপ বৌমাকে! দরকার পড়লে বৌমার মাকে দিয়ে চাপ দাও। এখন তো আর কেউ ছেলের বৌকে বৌমা বলে ডাকে না। তাই সর্বাণীর বৌমার চেয়ে রিম্পি নামটাই বেশি পছন্দ। তেমনই ওরাও জামাইকে কুশল বলেই ডাকে।
এখন দেখা যাক, আজকের কথোপকথন কোন দিকে গড়ায়! শুনলে পুরোটাই বোঝা যাবে, আজকের সমস্যা ও আলোচনার বিষয়বস্তু কী! ফোনটা স্পিকারেই দিল সর্বাণী, যাতে কথাবার্তায় সাক্ষী রাখা যায় সমরেশকে। পরে কোনও কথা নিয়ে গোলমাল বাধলে সাক্ষীগোপালকে সহজেই কাঠগড়ায় তোলা যাবে। সর্বাণীর ফোনে ও পার থেকে মিষ্টি সুর ভেসে এল। সমরেশের একটু বেশিই মিষ্টি লাগে। যতই হোক, বেয়ান তো! “হ্যালো...ভাল আছেন দিদি? সব খবর ঠিক আছে? কত্তা ভাল আছে তো?”
“আমাদের খবর সবই ভাল। তবে মন ভাল নেই ভাই!” “কেন? মনের আবার কী হল?” “আচ্ছা খোকাদের তো বছর পাঁচেক বিয়ে হল। কিন্তু এখনও বাচ্চাকাচ্চার কোনও নামগন্ধ নেই! আগের বার যখন গেলাম, পইপই করে কতবার বললাম, তোরা দু'জনে একটা ভাল ডাক্তার দেখা! যদি কোনও অসুবিধে থাকে কারও! কোনও ভ্রুক্ষেপই নেই। কে কার কথা শোনে!” “আমি তো শুনেছি ওদের কারওরই কোনও অসুবিধে নেই। তাই ডাক্তার দেখিয়ে হবেটা কী! ওদের তো আসলে সময়ের অভাব। আমিও শেষবার যখন গেলাম, বললাম যে আমি না হয় ছ'মাস থাকব আমেরিকায়। বাচ্চা একটু বড় করেই দিয়ে যাব। তার পর না হয় দিদি তুমি গিয়ে কিছু দিন থাকলে!” “ওরা তখন কী বলল?”
This story is from the November 15, 2024 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

