Try GOLD - Free
জেন জ়ি-র ডেটিং ডিকশনারি
SANANDA
|October 15, 2024
জেন জ়ি-র ভাষা খুব কঠিন? ডেটিং নিয়ে তাদের শব্দকোষ নাকি পালটে দিচ্ছে পুরনো অনুভূতি, ভাবধারা? জনপ্রিয় কিছু জেন জি ডেটিং টার্ম ডিকোড করলেন উপমা মুখোপাধ্যায়।
সো শ্যাল মিডিয়ায় জেন জ়ি-র ভাষা নিয়ে সর্বদা হইচই। সম্পর্কের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের ভাবনাচিন্তা ও কথাবার্তা নাকি বেশ গোলমেলে! ডেটিংয়ের সঙ্গে জড়িয়ে জেন জ়ি-র এই শব্দকোষ মজাদার তো বটেই, তাদের আগের প্রজন্মের কাছে বেশ কনফিউজিংও বটে। তাই এখানে হালফিলে কয়েকটি বহুল ব্যবহৃত শব্দের অর্থ দেওয়া থাকল। হে মিলেনিয়ালগন, জেন জ়ি-র সঙ্গে কথোপকথনে ব্যাকডেটেড অনুভব করতে না চাইলে জেনে নিন...
বেঞ্চিং: ক্রিকেট খেলেছেন নিশ্চয়ই? মনে করার চেষ্টা করুন তো, রিজ়ার্ভ পজিশনে খেলতে ঠিক কেমন লাগে? এবার ধরুন, কারও সঙ্গে বেশ কয়েক দিন কথা বলছেন, কিন্তু তার হৃদয় কাননে বিচরণ করছে অন্য কেউ। আর আপনি রয়েছেন ব্যাকআপ লিস্টে। প্রথম জনের সঙ্গে সম্পর্কের ফুল না ফুটলে তখন আপনার এন্ট্রি হলেও হতে পারে। অর্থাৎ, এই ‘বেঞ্চিং' হল ডেটিংয়ের রিজার্ভ পজিশন।
ব্রেডক্রাম্বিং: কথাবার্তাও হবে, মাঝে মাঝে মধুর বাক্যালাপ, খোঁজখবর নেওয়া সবই চলবে। মনে হবে, সম্পর্কে কমিটমেন্ট এল বলে! কিন্তু আদতে তা সীমাবদ্ধ থাকবে ওই টুকটাক অ্যাফেকশনঅ্যাটেনশনের আতিশয্যেই। এটিই ব্রেডক্রাম্বিং।
সিচুয়েশনশিপ: এ ক্ষেত্রে সম্পর্কটাকে ঠিক 'সম্পর্ক' অভিধা দেওয়া যাবে না। প্রতিশ্রুতি থাকবে না, অথচ তা সাধারণ বন্ধুত্বের চেয়েও বেশি হবে। একে অপরের কাছ থেকে কোনও প্রত্যাশাও থাকবে না। ফলে যে কোনও সময়ে তা থেকে বেরিয়ে আসাও যাবে।
পুকি: ডার্লিং, সুইটহার্ট থেকে বেরিয়ে জেন জ়ি তার প্রিয় মানুষকে এই টার্মটিতেই ডাকছে আজকাল।
This story is from the October 15, 2024 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

