Facebook Pixel প্রসঙ্গ পিউবার্টি | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

প্রসঙ্গ পিউবার্টি

SANANDA

|

September 15, 2024

শারীরিক পরিবর্তন, যৌন চেতনা জাগা— বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের কী ভাবে বোঝাবেন বিষয়গুলো? বিশেষজ্ঞদের থেকে জানলেন সংবেত্তা চক্রবর্তী।

প্রসঙ্গ পিউবার্টি

আর পাঁচজন বাচ্চার মতো বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের জীবনেও পিউবার্টি আসে। তাদের শারীরিক গঠনে পরিবর্তন আসে, যৌন চেতনার উদ্ভাস হয়। কিন্তু নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতো করে তারা সব সময় এই বদলগুলোকে বুঝতেও পারে না, কাউকে বোঝাতেও পারে না। অভিভাবকরাও হয়তো সব সময় মাথায় রাখেন না যে, বাচ্চার জীবনে এই সময়টা আসবে কিংবা যখন আসে তখন দিশাহারা হয়ে যান। মাঝখান থেকে বাচ্চারা বুঝতে পারে না তাদের সঙ্গে কী হচ্ছে। এই সময়ে তাদের কেমন আচরণ করা সমীচীন বা বাইরের কোনও মানুষ কেমন আচরণ করলে সেটাকে সমীচীন নয় বলে বুঝে, রুখতে হবে। কিন্তু ছোট থেকে যদি সঠিক দিশায় তাদের শিক্ষা দেওয়া হয়, তা হলে এই পরিস্থিতি সামলানো বাচ্চাদের পক্ষেও ভীষণ কঠিন হয় না, অভিভাবকদের পক্ষেও না।

যৌন শিক্ষার প্রয়োজনীয়তা | কনসালট্যান্ট সাইকায়াট্রিস্ট ডা. জয়রঞ্জন রাম মনে করালেন যে, নিউরোটিপিক্যাল বাচ্চারা বয়ঃসন্ধিকালে নিজেরাই এ বিষয়ে কৌতূহলী হয়ে, জানার চেষ্টা করে। কিন্তু বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের সেই সুযোগটা থাকে না। পরিসংখ্যানও মনে করিয়ে দেয় যে, নিউরোটিপিক্যাল বাচ্চাদের তুলনায় বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা বেশি সেক্সুয়ালি অ্যাবিউজড হয়। তারা অনেকেই নিজের কোনও অসুবিধার কথাই প্রকাশ করতে পারে না, নির্ভর করতে হয় কেয়ারগিভারদের উপর। ফলে অ্যাবিউজ় করাও সহজ হয়। বয়ঃসন্ধিকালে বাবা-মায়েরা বহু ক্ষেত্রেই বেশি ব্যস্ত থাকেন ছেলেমেয়েদের পড়াশোনা, কোন স্কুলে ভর্তি করলে তাদের বিকাশ হবে, কী ধরনের থেরাপি প্রয়োজন— এই চিন্তাগুলো নিয়ে। ফলে যৌন শিক্ষা যতই গুরুত্বপূর্ণ হোক, তাঁদের ভাবনায় পিছনে পড়ে যায়। আবার উল্টোটাও হয়, জানালেন কনসালট্যান্ট স্পেশ্যাল এডুকেটর রঞ্জনা চক্রবর্তী। যদি অভিভাবকরা বাচ্চাদের তৈরি করেন এই পর্যায়টার জন্য, তারাও অনেকটাই তৈরি হয়ে থাকে। বিশেষ করে মেয়েরা। ধরুন, যদি আগে থেকে ওদের মেনস্ট্রুয়েশনের বিষয়টা বুঝিয়ে বলেন, মেনস্ট্রুয়েশন যখন হবে ও ভয় পাবে না। কথাগুলো বলতে হবে ইতিবাচক ভাবে। বিষয়টা যে স্বাভাবিক, ভয়ের কিছু নেই, সেটা বুঝিয়ে বলতে হবে।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size