Try GOLD - Free
শরীর আমার, সিদ্ধান্ত আমার?
SANANDA
|July 15, 2024
শরীর, পোশাক, জুতো... প্রেগন্যান্সিতে তির্যক মন্তব্যের শিকার হয়েছেন দীপিকা পাড়ুকোন। তারকা বা সাধারণ মহিলা, শরীরের উপর নজরদারি কি সর্বত্র? লিখছেন মধুরিমা সিংহ রায়।
মা তৃত্বের বিভিন্ন পর্যায়ে একজন মহিলার শরীরের গড়ন ঠিক কী রকম হবে? তিনি সত্যি সত্যিই 'প্রেগন্যান্ট' না সবটুকুই শুধু লোক দেখানো? তিনি কি ‘যথেষ্ট’ প্রেগন্যান্ট? ভাবছেন, প্রতিবেদনের শুরুতেই এ সব কেমন আজব প্রশ্ন! আসলে, একজন মহিলার মাতৃত্ব নিয়েও যে কু-মন্তব্য করা যায়, তাঁর আচারব্যবহার-পোশাক ইত্যাদি নিয়ে ট্রোল করা যায়, তাঁকে প্রতি মুহূর্তে অবান্তর, অযাচিত প্রশ্ন করে কাটাছেঁড়া... এই বিষয়টি আগে জানতাম কি? হয়তো বা জানতাম। আগেও কোনও মহিলা সন্তানসম্ভবা হলে তাঁকে পরামর্শ দেওয়ার (হয়তো সদর্থক পরামর্শও থাকত তার মধ্যে) অসংখ্য লোক জুটে যেত। তাঁকে নিয়ে মন্তব্যের কোনটা উৎকণ্ঠা-জাত আর কোনটা নিছক ‘শেমিং’, তার মধ্যে পার্থক্যও করতেন না অনেকে। কিন্তু সমাজমাধ্যম ও দীপিকা পাড়ুকোনের কল্যাণে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখানো হল, আমাদের সমাজ মাতৃত্ব নিয়ে এখনও কতটা ‘জাজমেন্টাল’, কতটা ‘জেন্ডারড’। লোকসভা নির্বাচনের জন্য মুম্বইয়ে ভোট দিতে বেরিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। হবু মা দীপিকার ছবি ও ভিডিয়ো ভাইরাল হতে সমাজমাধ্যমের একাংশ তাঁর আসন্ন মাতৃত্ব উদ্যাপনের বদলে নানা মন্তব্য করতে শুরু করে। কেউ বললেন, ‘ওঁকে ‘যথেষ্ট' প্রেগন্যান্ট দেখতে লাগছে না', কেউ বললেন তিনি নাকি বেবি বাম্প ফেক করছেন! তাঁর বেবি বাম্প দেখেই কেউ কেউ বলে দিলেন, তিনি সারোগেসির সাহায্য নিয়েছেন। এতেই শেষ নয়, ‘কল্কি ২৮৯৮ এডি'র প্রচারে তিনি কেন হিল পরেছেন, তা নিয়েও মন্তব্য।
This story is from the July 15, 2024 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

