Try GOLD - Free
পায়ের তলায় সর্ষে
SANANDA
|July 15, 2024
‘আমি মানব একাকী ভ্ৰমি বিস্ময়ে...' প্রকৃতির কোলে জারি থাক বিস্ময় ভ্রমণের সেই নিরবচ্ছিন্ন ধারা। সোলো ট্র্যাভেলের ‘চেকলিস্ট' সাজিয়ে দিলেন অনিকেত গুহ।
-
শেতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারলুম। নামগুলো ছেলেবেলায় মুখস্থ করেছি, ম্যাপে ভালো করে চিনে নিয়েছি আর কল্পনায় দেখেছি, তাদের বিরাট তরঙ্গ, খরতর স্রোত। ভেবেছি আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনা, বুড়ীগঙ্গা এনাদের কাছে ধূলিপরিমাণ। গাড়ি থেকে তাকিয়ে দেখে বিশ্বাস হয় না, এঁরাই ইতিহাস ভূগোলে নামকরা মহাপুরুষের দল....” – ভারতের বিভিন্ন প্রদেশ ঘুরতে ঘুরতে এমনই অনুভূতির কথা লিখেছেন সৈয়দ মুজতবা আলী তাঁর ‘দেশে বিদেশে' গ্রন্থে। সোলো ট্র্যাভেল বা একাকী ভ্রমণের চল আজকের নয়। চেনা গণ্ডির বাইরে পা ফেলার অদম্য ইচ্ছে বারবার পূর্ণ করেছে অভিজ্ঞতার ঝুলি। তৈরি হয়েছে অনবদ্য সব সৃষ্টি। জুল ভার্নের ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ়' থেকে রোজমেরি মাহনি'র 'ডাউন দ্য নাইল'লেখকের কলমকে বারে বারে উদ্দীপ্ত করেছে অজানার হাতছানি। তৈরি হয়েছে ১২৭ আওয়ার্স’, ‘সিক্রেট লাইফ অব ওয়াল্টার মিটি' বা তপন সিংহের ‘নির্জন সৈকতে'-র মতো কালজয়ী সব সিনেমা। বই-সাহিত্য বা সিনেমার হাত ধরে এ ভাবেই বহমান একাকী ভ্রমণের অভিলাষ। হালফিলে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আরও ট্রেন্ডি ‘সোলো ট্র্যাভেল'। জীবনে অন্তত একবার একা বেড়ানোর স্বাদ
নিতে অনেকেই পাড়ি দিচ্ছেন দেশে, বিদেশে। তবে, রাখতে হবে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও। দেশ ও দেশের বাইরে কোন কোন জায়গা হতে পারে সোলো ট্র্যাভেলের আদর্শ ডেস্টিনেশন? গাইডলাইন সাজিয়ে দিলাম আমরা...
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া.....
বৈচিত্রের বিন্যাসে ভারতে টুরিস্ট স্পটের অভাব নেই। কিন্তু সব পর্যটন কেন্দ্রই যে মহিলা সোলো ট্র্যাভেলারদের জন্য উপযোগী, এমনটা নয়।
হাম্পি, কর্ণাটক ঐতিহাসিক স্থাপত্য ও ভাস্কর্যের জন্য বিখ্যাত কর্ণাটকের হাম্পি। এখানে পর্যটকদের প্রায় ৭০ শতাংশই বিদেশি। ফলে এই অঞ্চলে সোলো ট্র্যাভেল খুব কমন।
This story is from the July 15, 2024 edition of SANANDA.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

