Facebook Pixel বিষয়: গার্হস্থ্য হিংসা | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

বিষয়: গার্হস্থ্য হিংসা

SANANDA

|

July 15, 2024

কথায় বলে, যে দেশে মহিলারা সুরক্ষিত, সেই দেশই প্রকৃত উন্নত। অথচ মহিলাদের উপর অন্যায় অত্যাচারের খতিয়ান দিন দিন বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, মহিলাদের উপর সংঘটিত অপরাধের শীর্ষে রয়েছে বধূ নির্যাতন ও পারিবারিক হিংসা। এ প্রসঙ্গে সচেতনতা বাড়াতে প্রতি বছর অক্টোবর জুড়ে ‘জাতীয় গার্হস্থ্য হিংসা সচেতনতা মাস' পালন করা হয়। তবুও এখনও এ নিয়ে আইনের দ্বারস্থ হতে কুণ্ঠা বোধ করেন বহু মহিলাই। তাই দরকার আইন ও অধিকার সম্পর্কে সচেতনতা ও সাহস....

বিষয়: গার্হস্থ্য হিংসা

২০১৯-২০২১ সালে হওয়া ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী ভারতীয় বিবাহিত মহিলাদের ২৯.৩ শতাংশ, যাঁদের বয়স ১৮ থেকে ৪৯-এর মধ্যে, তাঁরা কখনও না কখনও গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। এমনকি, ৩.১ শতাংশ অন্তঃসত্ত্বা মহিলা শারীরিক হেনস্থার শিকার হয়েছেন। অথচ, ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিককেই সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার দেয়। তাই সেই অধিকার কোনও কারণে লঙ্ঘিত হলে তাঁকে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়। ভারতীয় মহিলাদেরও সমস্ত রকম নিগ্রহ থেকে সুরক্ষা প্রদান করার জন্য কিছু নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল, গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষা।

আইন মতে, গার্হস্থ্য সম্পর্ক প্রথমেই বুঝতে হবে, আইনে গার্হস্থ্য সম্পর্ক বলতে কোন সম্পর্ককে স্বীকার করা হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্সের একটি অন্যতম প্রধান আইন হল ‘গার্হস্থ্য নিগ্রহের মহিলা সুরক্ষা আইন (প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট), ২০০৫'। এই আইনে বলা হয়েছে, যদি দু'জন নাগরিক বিবাহ বা বিবাহের মতো কোনও সম্পর্কে আবদ্ধ থাকেন, যৌথ পরিবারে একসঙ্গে বসবাস করেন কিংবা পারিবারিক সদস্য হন, তা হলে তাদের মধ্যে সম্পর্ককে গার্হস্থ্য সম্পর্ক হিসেবে ধরা হবে। সাধারণত, কোনও মহিলা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ি কিংবা নিজের বাড়ির কারও দ্বারা অত্যাচারিত হলে সেই অপরাধকে গার্হস্থ্য হিংসা আইনের আওতায় আনা যায়। এই আইন অনুযায়ী শারীরিক, যৌন, মৌখিক এবং আর্থিক — যে কোনও রকম অত্যাচারকেই গার্হস্থ্য হিংসা হিসেবে ধরা হয়।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size