Try GOLD - Free
হিমাচলের সুরাল ভাটোরি থেকে কাশ্মীরের গুলাবগড়
Bhraman
|September - October 2025
মানালি থেকে শুরু হওয়া এই যাত্রা শেষমেশ নিয়ে গেল হিমাচলের অচেনা পাঙ্গি ও জম্মুর গুলাবগড়ে। প্রকৃতির অপার রূপ, ভয়াবহ রাস্তা আর লুকোনো সৌন্দর্যে ভরা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
গত বছর মে মাসে দিল্লি থেকে রাতের বাসে আমরা চলেছি চণ্ডীগড় হয়ে মানালি। পৌঁছে মনে হল, কলকাতা ফাঁকা করে দিয়ে সব বাঙালিই বুঝি চলে এসেছে এখানে। আমাদের অবশ্য কেবল একটা রাত কাটবে এখানে। পরদিন সকালেই মানালিকে বিদায় জানালাম। হিমাচলের এক অল্প চেনা উপত্যকা পাঙ্গি। ভোর পাঁচটায় আমাদের গাড়ির চালক রিশুজি সেদিকে তাঁর গাড়ি ছুটিয়ে দিলেন। অত ভোরেই মানালিতে বেশ ভিড়। কেউ চলেছেন রোটাং, কেউ সোলাং ভ্যালি। যত বেলা বাড়বে, ততই ভিড় বাড়বে, বাড়বে যানজট। পাঙ্গি উপত্যকায় যাওয়ার রাস্তা দু'টি। একটি চাম্বা হয়ে সাচ পাস পেরিয়ে। অন্যটি মানালি-কেলং-কিলার হয়ে। মানালি হয়ে এলে পাশে পাশে বইবে চন্দ্ৰ নদী।
আমরা মানালি ছাড়িয়ে অনেকটাই উপরের দিকে চলে এলাম। বিয়াস নদী, সবুজ পাহাড়ের পায়ে ঘন পাইনবনে ভেড়ার পাল আর সাদা মেঘ চরে বেড়ানো ঘন নীল আকাশে রঙিন প্যারাগ্লাইডারদের ভেসে বেড়ানোর দৃশ্য জানান দিল সোলাং কাছেই। এ পথের দু'পাশের দৃশ্য এতটাই মনোরম যে, বারে বারে গাড়ি থামিয়ে ছবি তুলতে ইচ্ছে হয়। সে লোভ সংবরণ করতে হচ্ছে, কারণ, এ পথে একবার যানজটে গাড়ি আটকালে রক্ষে নেই ! অটল টানেল পেরতেই যথারীতি ভোলবদল করল প্রকৃতি। রুক্ষ ন্যাড়া সারিবদ্ধ পাহাড়ের মাঝে বরফ। আবহাওয়া বেশ ঠান্ডা! ঘোলা জলের চন্দ্র নদী বয়ে চলেছে। নদীর পাড়ে ঘাসের ডগায় ফুটে আছে গুঁড়ো গুঁড়ো হলুদ ফুল। তারই মধ্যে সুন্দর একটা রেস্তোরাঁ। ঠিক করলাম প্রাতরাশ এখানেই করব। এল আলুর পরোটা আর কফি।
This story is from the September - October 2025 edition of Bhraman.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Bhraman
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size

