Try GOLD - Free
ক্ল্যারালভ্যান নদীর তীরে কার্লস্ট্যাডে
Saptahik Bartaman
|March 15, 2025
স্কি-টাউনের নির্মল শান্তি পেছনে ফেলে পাড়ি দিলাম সুইডেনের কার্লস্ট্যাড শহরে। প্রকৃতির স্নিগ্ধতা আর শহরের মিনিমালিস্টিক সৌন্দর্য মিলে তৈরি করছে এক অনন্য মুগ্ধতা।
স্কি -টাউন গেইলোর নির্মল শান্তরূপের মায়া কাটিয়ে পাড়ি দিলাম সুইডেনের কার্লস্ট্যাড শহরের উদ্দেশে। সড়কপথে ২১৯ কিলোমিটার। একটানা পৌনে দু'ঘণ্টা ছোটার পর বাস-ক্যাপ্টেন হাইওয়ে থেকে টার্ন নিয়ে বাহন থামালেন। এক মনোরম পরিবেশ। সুন্দর ঝকঝকে মিনিমল। ইউরোপে বাসচালকদের ‘বাস-ক্যাপ্টেন' নামেই ডাকা হয়। তাছাড়া তাঁদের পরিষেবাকে সামাজিক স্তরে বেশ সম্মান দেওয়া হয়। এসব দেশের অনুশাসন অনুযায়ী যাত্রীসুরক্ষায় চালকদের প্রতি দু'ঘণ্টায় কিছুক্ষণের বিরতি নেওয়াটা আবশ্যক।
সকালে হোটেলে মনপসন্দ ব্রেকফাস্টের পর বাস থেকে চটপট নেমেই উষ্ণ কফিতে গলা ভেজানো। সে এক অন্য আমেজ! সংগৃহীত হল টুকটাক মেমেন্টো। বেরিয়ে এলাম বাইরের চত্বরে। বিশালাকার এক ভালুকের স্ট্যাচু। নরওয়েজিয়ান ভাষায় ইংরেজির বেয়ার অবশ্য বিয়ন। যে রয়ে গেল আমাদের সঙ্গে ছবিতে। কিন্তু আর ছবি নয়। আরও প্রায় দেড়ঘণ্টার পথ। পৌঁছলাম ওসলো।
দুপুরের লাঞ্চ শেষ হল। তবে আজ রাত্রিযাপন এখানে নয়। বিদায়ী শহর ওসলোর পথ শোভার বেশ কিছু স্ন্যাপশট নিয়ে এবার রওনা হলাম কার্লস্ট্যাডের দিকে। অর্থাৎ নরওয়ের সীমানা ছাড়িয়ে সুইডেনের এক স্বল্পপরিচিত শহর কার্লস্ট্যাডকে একবার ছুঁয়ে দেখার বাসনা। এই ধরণীতলের আনাচকানাচে কত যে অগুনতি মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে! তা যেন রং-তুলির ছোঁয়ায় নিখুঁতভাবে আঁকা। যার অনেকাংশই দৃষ্টির অগোচরে থেকে যায়। কার্লস্ট্যাড সেরকমই এক অপরিচিত, অজানা শহর।
ভরাপেটে দুপুরের ঝিমুনি, বাসের ঝাঁকুনি, হালকা দুলুনি — এসবের মধ্যেই যেন ঝড়ের গতিতে ক্যাপ্টেন বাস চালিয়ে নিয়ে চলে এলেন গন্তব্যে। পা ছোঁয়ালাম কার্লস্ট্যাডের মাটিতে। ভৌগোলিক অবস্থানে এ শহর সুইডেনের ঠিক দক্ষিণ-পশ্চিমে। সূর্যদেব যেখানে সদাই হাস্যমুখ। তাই গায়ে লেগে আছে সুইডেনের সানি সিটির তকমা। এই শহরে আমাদের প্রবেশও সেই উজ্জ্বল রোদকে সাক্ষী রেখে। ঘড়িতে তখন বিকেল চারটে।
This story is from the March 15, 2025 edition of Saptahik Bartaman.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Saptahik Bartaman
Saptahik Bartaman
শ্যামল আখ্যান
ভিড়ঠাসা পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেসের এক যাত্রায় পুরনো বন্ধুর সঙ্গে ভিখারির ছদ্মবেশে হঠাৎ দেখা, যা খুলে দেয় স্মৃতি, রহস্য আর জীবনের নির্মম উত্থান-পতনের গল্প। একসময়ের ঐশ্বর্য থেকে সমাজসেবার অন্ধকার-আলো পথ—মানুষের ভাগ্য কত অদ্ভুতভাবে বদলে যায়, তারই মর্মস্পর্শী ছবি।
7 mins
January 24, 2026
Saptahik Bartaman
আমেরিকার দাদাগিরি !
বিশ শতকের শুরু থেকে আমেরিকা তাদের কর্পোরেট ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় একের পর এক দেশে গোপন ও প্রকাশ্যভাবে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করেছে। দেশ বদলালেও কৌশল বদলায়নি—ক্ষমতা, তেল ও আধিপত্য রক্ষাই এই পুরনো খেলার মূল চালিকা শক্তি।
3 mins
January 24, 2026
Saptahik Bartaman
নিষ্ঠুর ব্রাহ্মণপুত্র
মহানন্দিক ও চুল্লনন্দিক দুই ভাই বানরের নিঃস্বার্থ মাতৃভক্তি ও ত্যাগের করুণ কাহিনি, যেখানে নিষ্ঠুরতার পরিণতি হিসেবে ব্যাধ নিজেই ধ্বংস হয়ে যায়। এই গল্প মানবিকতা, করুণা ও কর্মফলের গভীর শিক্ষা দেয়।
2 mins
January 24, 2026
Saptahik Bartaman
নিজের সঙ্গে আমার আসল লড়াই
খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেছিলেন। এক নাচের রিয়ালিটি শো-তে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে নিজের নাম পাকাপাকি লিখিয়ে নেন। এবার তাঁকে দেখা যাবে ‘লক্ষ্মী নিবাস' ধারাবাহিকে। এক আলাপচারিতায় নিজের কেরিয়ার নিয়ে বললেন অভিনেত্রী অক্ষিতা মুদগল।
2 mins
January 24, 2026
Saptahik Bartaman
ধ্বংসের পথে কবির প্রিয় গৌরীপুর ভবন
এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং ২৫শে বৈশাখ ১৩৪৫ সনে জন্মদিন কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করিয়াছিলেন।'
4 mins
January 24, 2026
Saptahik Bartaman
হাম্পিতে হাওয়াবদল
বিজয়নগর কর্ণাটক রাজ্যের জেলায় অবস্থিত হাম্পি। এটি শিল্প স্থাপত্যের শহর। তুঙ্গাভদ্রা নদীর পূর্বদিকে এবং হসপেট থেকে ১৩ কিমি দূরে হাম্পির ভৌগোলিক সীমানা শুরু।
6 mins
January 24, 2026
Saptahik Bartaman
নিজের সঙ্গে আমার আসল লড়াই
খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেছিলেন। এক নাচের রিয়ালিটি শো-তে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে নিজের নাম পাকাপাকি লিখিয়ে নেন। এবার তাঁকে দেখা যাবে ‘লক্ষ্মী নিবাস' ধারাবাহিকে। এক আলাপচারিতায় নিজের কেরিয়ার নিয়ে বললেন অভিনেত্রী অক্ষিতা মুদগল।
2 mins
January 24, 2026
Saptahik Bartaman
হাম্পিতে হাওয়াবদল
কর্ণাটক রাজ্যের বিজয়নগর জেলায় অবস্থিত হাম্পি। এটি শিল্প স্থাপত্যের শহর। তুঙ্গাভদ্রা নদীর পূর্বদিকে এবং হসপেট থেকে ১৩ কিমি দূরে হাম্পির ভৌগোলিক সীমানা শুরু।
6 mins
January 24, 2026
Saptahik Bartaman
আমার জীবনের কাছের পুরুষ খুবই সিম্পল
নতুন বছরে মুক্তি পাওয়া অঙ্কুশ হাজরা–ঐন্দ্রিলা সেনের রোমান্টিক কমেডি ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ দর্শকের প্রশংসা কুড়োচ্ছে। ভালবাসা, হাস্যরস ও ফ্যান্টাসির মেলবন্ধনে তৈরি এই ছবি নিয়ে আত্মবিশ্বাসী পুরো টিম।
3 mins
January 24, 2026
Saptahik Bartaman
আমেরিকার দাদাগিরি!
বিশ শতকের শুরু থেকে আমেরিকা নিজের আধিপত্য ও কর্পোরেট স্বার্থ রক্ষায় বহু দেশে গোপনে ও প্রকাশ্যে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করেছে। ভেনেজুয়েলাও সেই ধারার সর্বশেষ উদাহরণ, যেখানে তেল ও স্বাধীন নীতির কারণেই ওয়াশিংটনের আগ্রাসী ভূমিকা স্পষ্ট।
2 mins
January 24, 2026
Listen
Translate
Change font size

