Try GOLD - Free
কোথায় সমাধিস্থ সুলতান রাজিয়া?
Saptahik Bartaman
|16 November 2024
রাজিয়া সুলতান ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক, যিনি তার পিতার মৃত্যুর পর সিংহাসন লাভ করেন। মেধা, সাহস ও যুদ্ধের দক্ষতায় তিনি প্রমাণ করেছিলেন যে, নারীরা শাসনে সক্ষম। তবে, তার উত্থান অনেকের পছন্দ হয়নি এবং ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে বন্দি করা হয়। পরবর্তীতে, আলতুনিয়ার সঙ্গে তার বিবাহ এবং বিদ্রোহের পর, রাজিয়া কোথায় মারা গেছেন, তা আজও রহস্য। ইতিহাসের নানা বিবরণে তার মৃত্যুর স্থান ও সময় সম্পর্কে নানা মত রয়েছে।
ভারতের মতো উপমহাদেশে এক নারী হয়ে শাসন করার জন্য রাজিয়া ইতিহাসের এক তুমুল আলোড়ন সৃষ্টিকারী নাম। সুলতান ইলতুৎমিসের কন্যা এবং তৎকালীন ভারতের প্রথম মহিলা শাসক। মেধা, জ্ঞান, প্রজ্ঞা, সাহসিকতা ও যুদ্ধনৈপুণ্যে কৈশোরেই তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। নেতৃত্বে ও শাসকসুলভ দক্ষতায় খুব সহজেই তিনি হয়ে ওঠেন পিতার আস্থাভাজন। ইলতুৎমিসের মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র রুকনউদ্দিন ফিরোজ সিংহাসনে বসলেও রাজ্যশাসনে অযোগ হওয়ার কারণে রাজিয়া সিংহাসন লাভ করেন। কিন্তু, সমসাময়িক প্রশাসনিক ব্যক্তিবর্গ তাঁর এই উত্থানকে মেনে নিতে পারেননি। গোপনে চলতে থাকে ষড়যন্ত্র। এমতাবস্থায় রাজ্যের নানান স্থানে বিদ্রোহ ঘোষিত হয়। এইরকমই এক বিদ্রোহ ঘোষণা করেন। সিরহিন্দের শাসনকর্তা আলতুনিয়া। দিল্লির আমিরদের সঙ্গেও তাঁর গোপনে সংযোগ স্থাপিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাজিয়া সেই বিদ্রোহ দমনে পরাস্ত ও বন্দি হন। এদিকে দিল্লির আমিরদের সহায়তায় সুলতানি সিংহাসনে আরোহণ করেন রাজিয়ার ভ্রাতা মুইজউদ্দিন বাহরাম শাহ, যে বিষয়টিকে আলতুনিয়া ভালো চোখে মেনে নিতে পারেননি। সিংহাসনের উপর তাঁর নজর ছিল। ফলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আলতুনিয়া ও রাজিয়ার মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর আলতুনিয়া নিজের শক্তিবৃদ্ধি করে দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের জন্য রওনা দেন। কিন্তু ভাগ্যলক্ষ্মী তাঁদের প্রতি বিরূপ ছিলেন। বাহরাম শাহের নতুন বাহিনীর সঙ্গে তাঁদের সেনাবাহিনী যুদ্ধে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁরা সেই স্থান থেকে পলায়ন করেন। এই ইতিহাস কমবেশি সকলেরই জানা। কিন্তু, তারপর রাজিয়া কোথায় গেলেন, কোথায় তাঁর মৃত্যু হল বা কোথায় তিনি সমাধিস্থ রয়েছেন, এই রহস্যের উত্তর ইতিহাস এখনও পর্যন্ত দিতে পারেনি। মিনহাজ ই সিরাজের ‘তবকতই-নাসিরি', যার ইংরেজি অনুবাদ TABAKAT-I-NASIRI: A General History of the Muhammadan Dynasties of Asia (মেজর এইচ জি গ্র্যাভার্টি কর্তৃক অনূদিত), সেখানে আলতুনিয়া ও রাজিয়াকে দু'টি ভিন্ন স্থানে যেতে দেখা যায়। রাজিয়া পৌঁছন কৈথল গ্রামে (বর্তমান হরিয়ানায়) এবং আলতুনিয়া উপস্থিত হন মনসুরপুর জেলায় (বর্তমান উত্তরপ্রদেশ)। প্রসঙ্গত উল্লেখ্য, একমাত্র মিনহাজ-ই-সিরাজের লেখা থেকেই এই মনসুরপুরের উল্লেখ পাওয়া যায়। সময়টি ছিল ৬৩৮ হিজরি সনের রবি উল আখির মাসের ২৫ তারিখ, মঙ্গলবার অর্থাৎ ১২৪০ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর, যেদিন স্থানীয় হ
This story is from the 16 November 2024 edition of Saptahik Bartaman.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Saptahik Bartaman
Saptahik Bartaman
শ্যামল আখ্যান
ভিড়ঠাসা পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেসের এক যাত্রায় পুরনো বন্ধুর সঙ্গে ভিখারির ছদ্মবেশে হঠাৎ দেখা, যা খুলে দেয় স্মৃতি, রহস্য আর জীবনের নির্মম উত্থান-পতনের গল্প। একসময়ের ঐশ্বর্য থেকে সমাজসেবার অন্ধকার-আলো পথ—মানুষের ভাগ্য কত অদ্ভুতভাবে বদলে যায়, তারই মর্মস্পর্শী ছবি।
7 mins
January 24, 2026
Saptahik Bartaman
আমেরিকার দাদাগিরি !
বিশ শতকের শুরু থেকে আমেরিকা তাদের কর্পোরেট ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় একের পর এক দেশে গোপন ও প্রকাশ্যভাবে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করেছে। দেশ বদলালেও কৌশল বদলায়নি—ক্ষমতা, তেল ও আধিপত্য রক্ষাই এই পুরনো খেলার মূল চালিকা শক্তি।
3 mins
January 24, 2026
Saptahik Bartaman
নিষ্ঠুর ব্রাহ্মণপুত্র
মহানন্দিক ও চুল্লনন্দিক দুই ভাই বানরের নিঃস্বার্থ মাতৃভক্তি ও ত্যাগের করুণ কাহিনি, যেখানে নিষ্ঠুরতার পরিণতি হিসেবে ব্যাধ নিজেই ধ্বংস হয়ে যায়। এই গল্প মানবিকতা, করুণা ও কর্মফলের গভীর শিক্ষা দেয়।
2 mins
January 24, 2026
Saptahik Bartaman
নিজের সঙ্গে আমার আসল লড়াই
খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেছিলেন। এক নাচের রিয়ালিটি শো-তে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে নিজের নাম পাকাপাকি লিখিয়ে নেন। এবার তাঁকে দেখা যাবে ‘লক্ষ্মী নিবাস' ধারাবাহিকে। এক আলাপচারিতায় নিজের কেরিয়ার নিয়ে বললেন অভিনেত্রী অক্ষিতা মুদগল।
2 mins
January 24, 2026
Saptahik Bartaman
ধ্বংসের পথে কবির প্রিয় গৌরীপুর ভবন
এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং ২৫শে বৈশাখ ১৩৪৫ সনে জন্মদিন কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করিয়াছিলেন।'
4 mins
January 24, 2026
Saptahik Bartaman
হাম্পিতে হাওয়াবদল
বিজয়নগর কর্ণাটক রাজ্যের জেলায় অবস্থিত হাম্পি। এটি শিল্প স্থাপত্যের শহর। তুঙ্গাভদ্রা নদীর পূর্বদিকে এবং হসপেট থেকে ১৩ কিমি দূরে হাম্পির ভৌগোলিক সীমানা শুরু।
6 mins
January 24, 2026
Saptahik Bartaman
নিজের সঙ্গে আমার আসল লড়াই
খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেছিলেন। এক নাচের রিয়ালিটি শো-তে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে নিজের নাম পাকাপাকি লিখিয়ে নেন। এবার তাঁকে দেখা যাবে ‘লক্ষ্মী নিবাস' ধারাবাহিকে। এক আলাপচারিতায় নিজের কেরিয়ার নিয়ে বললেন অভিনেত্রী অক্ষিতা মুদগল।
2 mins
January 24, 2026
Saptahik Bartaman
হাম্পিতে হাওয়াবদল
কর্ণাটক রাজ্যের বিজয়নগর জেলায় অবস্থিত হাম্পি। এটি শিল্প স্থাপত্যের শহর। তুঙ্গাভদ্রা নদীর পূর্বদিকে এবং হসপেট থেকে ১৩ কিমি দূরে হাম্পির ভৌগোলিক সীমানা শুরু।
6 mins
January 24, 2026
Saptahik Bartaman
আমার জীবনের কাছের পুরুষ খুবই সিম্পল
নতুন বছরে মুক্তি পাওয়া অঙ্কুশ হাজরা–ঐন্দ্রিলা সেনের রোমান্টিক কমেডি ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ দর্শকের প্রশংসা কুড়োচ্ছে। ভালবাসা, হাস্যরস ও ফ্যান্টাসির মেলবন্ধনে তৈরি এই ছবি নিয়ে আত্মবিশ্বাসী পুরো টিম।
3 mins
January 24, 2026
Saptahik Bartaman
আমেরিকার দাদাগিরি!
বিশ শতকের শুরু থেকে আমেরিকা নিজের আধিপত্য ও কর্পোরেট স্বার্থ রক্ষায় বহু দেশে গোপনে ও প্রকাশ্যে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করেছে। ভেনেজুয়েলাও সেই ধারার সর্বশেষ উদাহরণ, যেখানে তেল ও স্বাধীন নীতির কারণেই ওয়াশিংটনের আগ্রাসী ভূমিকা স্পষ্ট।
2 mins
January 24, 2026
Listen
Translate
Change font size
