Try GOLD - Free
যুদ্ধোন্মত্ত সিংহ
Desh
|July 02, 2025
ইরান আগে যা করেনি এখন তাই করছে, সমৃদ্ধ করা ইউরেনিয়ামকে অস্ত্রায়িত করার চেষ্টা করছে। ইজরায়েল দীর্ঘকাল ধরেই ইরানকে একটা অস্তিত্বের সঙ্কট বলে মনে করছে। তেহরানকে আণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকে রাখতে পারা বেশ কয়েক দশক ধরেই নেতানিয়াহুর প্রিয় নির্বাচনী স্লোগান।
ইজরায়েল গত ১৩ জুন তার ২০০ বিমান বা বিমানবহরের এক-তৃতীয়াংশ দিয়ে ইরানে প্রায় ১০০টি লক্ষ্যের উপর সফল আক্রমণ চালাল। সেটা কেন, তা লক্ষ্যগুলি থেকে কিছুটা বোঝা যাবে, সবটুকু নয়। বিধ্বস্ত লক্ষ্যগুলোর মধ্যে আছে মধ্যাঞ্চলের ইস্পাহান প্রদেশের নাতাজ পারমাণবিক গবেষণা ও সম্ভারকেন্দ্র ছাড়াও প্রচুর সামরিক পরিকাঠামো (উত্তর ইরানে তাব্রিজে দু'টি সামরিক ঘাঁটি, তেহরানের দক্ষিণ প্রান্তে বিড কানেহ্-তে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উন্নয়ন কেন্দ্র, এবং মধ্য ইরানে কেমানশ-তে একটি আর তেহরানের ভিতরে ও আশেপাশে অনেকগুলি সামরিক ঘাঁটি)। নিহতদের মধ্যে আছেন বেশ কিছু অত্যুচ্চপদস্থ আধিকারিক (সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মহম্মদ বাঘেরি ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড-এর প্রধান জেনারেল হোসেন সালামি); ফেরেদুন আব্বাসি সহ বেশ কিছু উচ্চতম পর্যায়ের পারমাণবিক বিজ্ঞানী; ইরানের প্রাক্তন পারমাণবিক এজেন্সির প্রধান মহম্মদ মেহদি তেহরানজি আর আমেরিকার সঙ্গে পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ বিষয়ে ইরানের কথাবার্তা চালানোর ক্ষেত্রে ভারপ্রাপ্ত আলি শামখানি। তার পরেও ইজরায়েল আক্রমণ চালিয়ে গেছে, আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ইরানের ফোর্দো, নাতাজ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলোর উপর বিধ্বংসী আক্রমণ চালানোর পর, ২৪ জুন তার উপর যুদ্ধবিরতি চালিয়ে দেওয়া পর্যন্ত।
এই পূর্ব-নিবারণী আক্রমণগুলিকে ব্যাখ্যা করতে গিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন যে, ইরান আগে যা করেনি এখন তাই করছে, সমৃদ্ধ করা ইউরেনিয়ামকে অস্ত্রায়িত করার চেষ্টা করছে। এখনই না-আটকালে খুব অল্প সময়ে, এমনকি কয়েক মাসের মধ্যে, পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারবে। আর ইজরায়েল দীর্ঘকাল ধরেই পারমাণবিক শক্তিধর ইরানকে একটা অস্তিত্বের সঙ্কট বলে মনে করছে। তেহরানকে আণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকে রাখতে পারা বেশ কয়েক দশক ধরেই নেতানিয়াহুর প্রিয় নির্বাচনী স্লোগান। কিন্তু এই গপ্পোটার মধ্যে অনেক ছিদ্র আছে। একে তো এই ঘটনাগুলো এমন সময়ে ঘটল, যখন তেহরান আর ওয়াশিংটনের মধ্যে আলাপ-আলোচনা চলছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়ার বিনিময়ে ইরানকে আণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবার জন্য। আর অদ্ভুত ভাবে এই আক্রমণের সময়ে আলাপ-আলোচনার খামেনেই-নিযুক্ত মধ্যস্থ আলি শামখানিকেও হত্যা করা হল। বোধ হয় নরমপন্থী মধ্যস্থকে সরিয়ে ভবিষ্যৎ আলোচনার পথ বন্ধ করতেই।
This story is from the July 02, 2025 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

