Facebook Pixel বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্কট | Desh - culture - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্কট

Desh

|

July 02, 2025

বাংলা চলচ্চিত্র আজ ধ্বংসের প্রান্তে, যেখানে পুঁজির অভাব, পেশাদারিত্বহীনতা ও রাজনৈতিক প্রভাব তরুণ নির্মাতাদের কাজকে প্রায় অসম্ভব করে তুলেছে। নবীন পরিচালকদের উদ্ভাবনী শক্তি অবমূল্যায়িত হচ্ছে, ফলে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অন্ধকারময়।

- মা ন স ঘো ষ

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্কট

গত বছর বাংলা ছবির হতশ্রী অবস্থা নিয়ে একটি মন্তব্য করেছিলেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। সেই মন্তব্যে যে-সমালোচনা ছিল, তা বেশ কয়েক জন আবেগপ্রবণ বঙ্গপ্রেমিককে আহত করেছিল। তাঁরা আবেগ থরথর বক্ষে বাংলা ছবির পক্ষে রীতিমতো ক্রন্দন জুড়েছিলেন। বাংলা ছবিকে নাকি অনুরাগ কাশ্যপ অপমান করেছেন। যাই হোক, অনুরাগ কাশ্যপ যা বলেছিলেন, তা একেবারে হাওয়ার উপর দাঁড়িয়ে নয়। যে-বাংলা ছবি একদা ভারতীয় আঞ্চলিক ছবিকে পথ দেখাত, যে-ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদাররা কাজ করেছেন, সেখানে আজ যে-সব ছবি দেখতে পাওয়া যায়, তা হয় নেহাত সস্তা অথবা পল্লবগ্রাহী। এখন এ-কথা এক জন সফল চলচ্চিত্রকার, যিনি হয়তো বাংলা সিনেমার অংশ নন, যদি বলেন তা হলে তাঁর কথাটাকে জাত্যভিমানে তাড়িত হয়ে উড়িয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, অনুরাগ কাশ্যপ যা বলেছেন, তার মধ্যে কোথাও অত্যুক্তি নেই। সবচেয়ে বড় কথা, একা অনুরাগ কাশ্যপ নন, প্রায় একই কথার প্রতিধ্বনি শুনলাম ২০২৪ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি পর্বের সাংবাদিক সম্মেলনে প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার গিরিশ কাসরাভাল্লির কণ্ঠেও। বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে তাঁর হতাশা এবং বিরক্তি যথেষ্ট কঠোর ভাবেই ব্যক্ত করলেন তিনি। চলচ্চিত্র সমালোচক ও গবেষক ভি কে চেরিয়ানের কথাতেও একই সুর উঠে এল। মুশকিল হল, আজকাল এই কথাগুলো বললে কিছু লোক হাঁ-হাঁ করে তেড়ে আসেন। বিশেষত যদি কোনও চলচ্চিত্র সমালোচক বা চলচ্চিত্র গবেষক এ-কথা বলেন, তা হলে তো তাঁর ধড়ের উপর মাথাটা টিকিয়ে রাখাই মুশকিল। এক দল লোক তেড়ে আসবে, ছবি নাকি যারা বানাতে পারে না তাদের ‘ছবি খারাপ হয়েছে', ‘ইন্ডাস্ট্রি গোল্লায় গেছে' এ-সব কথা বলার অধিকার নেই। মজাটা হল, আর কোনও শিল্প-মাধ্যমে কিন্তু এই রকমটা হয় না। চিত্র সমালোচকরা যা বলেন, তাকে গুরুত্ব দেন চিত্রকর, সাহিত্য সমালোচক এবং পাঠকদের মতামত সাহিত্যিকের কাছে গুরুত্ব পায়। কেবল চলচ্চিত্রের ক্ষেত্রেই এরকমটা দেখা যায় যে, একটু সমালোচনামূলক মন্তব্য করলে লোকজন তেড়ে আসেন। আসলে এগুলো অনুন্নয়নের লক্ষণ। যখন আত্মবিশ্বাসের ঘাটতি হয়, তখনই একটি ব্যবস্থা তার সমালোচকদের সহ্য করতে পারে না। বিভিন্ন ছলছুতো আর অজুহাতে সমালোচনাকে তাঁরা এড়িয়ে চলেন।

MORE STORIES FROM Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size