Try GOLD - Free
বিভেদের সমকাল ও বাঙালি
Desh
|May 17, 2025
ধর্মের বিস্তীর্ণ আঙিনায় এক দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট ভাতা, অন্য দিকে সংখ্যাগুরুর জন্য জগন্নাথ মন্দির।
কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, কম বা বেশি। কিছু ঘটনা আবার ঘটবেই অথবা কিছুতেই ঘটবে না—এমনও জানা থাকে। সময়ের নিরিখে এর পরিবর্তনও হয়। যেমন বামফ্রন্ট রাজত্বে দিঘায় জগন্নাথ মন্দির হবে, এ-কথা শুধু জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ভেবেছেন বলে মনে হয় না। বছর কয়েক আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে, তখন তিনি উপস্থিত ছিলেন শিলান্যাসে, তৃণমূলের একেবারে প্রথম সারির নেতা হিসেবে। আজ জগন্নাথ মন্দির যখন দিঘার ঠিকানায়, তখন দিলীপ ঘোষ সেখানে সশরীরে উপস্থিত। এগুলো আবার আগে থেকে জানা থাকে না, অনেকটাই চমক। সশরীরে বিষয়টা ঈশ্বরের ক্ষেত্রে আলাদা মাত্রা আনে, কারণ মানুষের মধ্যে তো ঈশ্বর থাকেনই। সে সাধনা অন্তরের। কিন্তু তার বাইরে বেরিয়ে জনসমক্ষে যে-তীব্র ঈশ্বর সাধনা, তার মধ্যে ধর্মবোধের তুলনায় ধর্মপ্রচার অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্তরের ভক্তি উপচে বহিরঙ্গের ধর্মাচরণ। এইখানেই বৃহত্তর ভাবনার উন্মেষ। ঈশ্বরের চরণামৃত পান করে ধর্মের যে প্রচার, তা শুধু ধর্মের কারণে অনুশীলিত এমনটা নয়, বরং সেখানে রাজনীতি থাকে পুরো মাত্রায়। যেহেতু বিশ্বজুড়ে ধর্ম এক এবং অভিন্ন নয়, তাই পারস্পরিক দ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই গোলমাল স্বাধীনতার অনেক আগে থেকেই। ধর্ম দিয়ে ভাগ হলে, বা যুযুধান ধর্ম পড়শি দেশে ক্ষমতাশালী হলে বিভেদ অন্য মাত্রা নেয়। আর পৃথিবীর ইতিহাস যত না উন্নয়নের, তার থেকে অনেক বেশি বিভেদের। মাঝে কিছু সময় চারপাশ ঠান্ডা থাকে, ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক মার্কিন-সোভিয়েত ঠান্ডাযুদ্ধে দুনিয়ার উত্তাপ কম ছিল। অন্য দিকে সোভিয়েত ভাঙার পর সেই উৎপাত অনেক বেড়েছে। গত কয়েক দশক তো বিভেদের সোনায় সোহাগা। অতি সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন কিংবা ইজরায়েলপ্যালেস্টাইন পার করে আজ ভারতবর্ষেও যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ নিয়ে আলোচনায় দু'টি দিক থাকবেই। এক দিকে দেশের সার্বভৌমত্ব। যখন স্বামীকে গুলি করার সময় আর্ত স্ত্রীর উদ্দেশে হিংস্র সন্ত্রাসবাদী ভারতের প্রধানমন্ত্রীর পদবি উল্লেখ করে ব্যঙ্গ করে, তার জবাব দেওয়াটাই দস্তুর। অন্য যুক্তি বলবে এর শেষ কোথায়? যুদ্ধ মানেই তো আরও মৃত্যু, আরও অপচয়, আরও অসহায়তা। এই অঙ্ক তো আর সরল দ্বিঘাত সমীকরণ নয় যে, শ্রীধর আচার্য-র নিয়ম মেনে দু'টি সমাধান বের করে নিলেই হল, এখানে অসংখ্য যুক্তি-প্রতিযুক্তি। কোনওভাবেই সমা
This story is from the May 17, 2025 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

