Try GOLD - Free
অখণ্ড বাংলার বয়নশিল্প
Desh
|May 17, 2025
পুরনো তথ্যের সঙ্গে সাম্প্রতিক নথির উপস্থাপনায় বাংলার তাঁতশিল্পের কাঠামো গড়ে উঠেছে আলোচ্য গ্রন্থে।
টানাপড়েনের তাঁতে জগৎসংসারের কতই অন্তমাধুর্য মিশে আছে। জনশ্রুতির বিষয়-আশয় জানতে, একবার বাঁকুড়া জেলার সোনামুখীতে গিয়েছিলাম মনোহরের মচ্ছব উপলক্ষে। তাঁতশিল্পীরা বেলকাঠের মালার কন্ঠী ধারণ করে, রামনবমীতে মচ্ছবের নানা আচার-অনুষ্ঠানের তদারকি করছিলেন। শোনা যায়, বৈষ্ণব সাধক মনোহরদাস প্রায় তিনশো বছরেরও আগে সোনামুখীতে এসে উপস্থিত হন। বস্ত্র চেয়ে প্রত্যাখ্যাত হলে, তাঁরই অভিশাপে এখানকার
সব তাঁতযন্ত্র বিকল হয়ে যায়। ক্ষমাপ্রার্থনা আর মনোহরের শিষ্যত্ব নিয়ে তবে তাঁতশিল্পীদের রেহাই হয়। সেই মনোহরদাসের প্রয়াণ দিবসে তাঁরই সমাধিমন্দির সংলগ্ন মনোহরতলায় শুধু নয়; সারা এলাকাজুড়ে রামনবমী থেকে তিনদিন তখন বাউল আর কীর্তনের মহাসমারোহ।
আজও তাঁতের বুনন শুরু করে একখণ্ড মনোহরের মন্দিরে তন্তুবায়রা উৎসর্গ করেন। খ্রিস্টীয় সতেরো শতকের জগন্মোহন পণ্ডিতের “দেশাবলিবিবৃতি’ সংস্কৃত পুঁথিতেও সোনামুখীকে তন্তুবায়দের গ্রাম বলে উল্লেখ আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এখানে ‘বাণিজ্য কুঠি’-ও তৈরি হয়। সেটাকে কেন্দ্র করেই সূতিবস্ত্র, রেশম, লাক্ষা, গালার এলাহি কারবার হত। সেকালে সোনামুখী ছিল ঢাকার মতো তাঁতশিল্পের অন্যতম আড়ং। স্থানভিত্তিতে
জনশ্রুতির সঙ্গে জনসংস্কৃতির এমন কত সংযোগ তৈরি হয়। যেমন, শিল্পের সঙ্গে জড়িয়ে থাকেন শিল্পী, বৃহত্তর সমাজ আর সাংস্কৃতিক রূপরেখা। ইতিহাসের এমন কত পটভূমিও জড়িত তাঁতশিল্পের সঙ্গে। তাঁতশিল্পের সঙ্গে তাই নানাভাবে মিশে আছে জনসমাজ, আঞ্চলিক সংস্কৃতি, পুরনো কাহিনি— যা সুদূর অতীতের সূত্রসম্পাত রচনা করে। আদিতে বাংলায় বয়নশিল্পের নৈপুণ্য ও শোভা যে শ্রেষ্ঠ ছিল তাই শুধু নয়, নামেরও কত বৈচিত্র। মধ্যযুগের বাংলা কাব্য-সাহিত্যে কাপাস তুলো ছাড়াও রেশম, তসর, মুগা, শণ, পাট ইত্যাদি ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। ‘মনসামঙ্গল' কাব্যে গঙ্গাজলি শাড়ি, মলমল, জোড় ধুতি, আনন্দাই শাড়ি, পাটাম্বর, অগ্নিফুল শাড়ি—এমন কত নাম। ‘চণ্ডীমঙ্গল' কাব্যেও আছে কবিত্বের স্পর্শ—'বাছিয়া পরিল মেঘডম্বর কাপড়'। সমাজ-সংস্কৃতির কত প্রবহমানতা মিশে আছে তাঁত ও তাঁতি-জীবনের সঙ্গে।
This story is from the May 17, 2025 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
