Try GOLD - Free
মাত্রা ছাড়ানো দুর্নীতির পরিণতি
Desh
|April 17, 2025
সীমাবদ্ধ দলীয় ভাবনার উপরে উঠে ভাবার সময় এসেছে। না হলে এ-রাজ্যে শিক্ষার মানের উপর আস্থা থাকবে না।
প্রমাণ লোপাট করে অপরাধীরা। কিন্তু নৃশংস হত্যা থেকে শুরু করে পরীক্ষার নথি, এই রকমের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যদি প্রশাসক সরকার কিংবা শাসক দলের দিকে প্রমাণ লোপাট সংক্রান্ত অভিযোগের আঙুল ওঠে, গণতন্ত্রের পক্ষে সে এক মহা বিপদ। প্রশ্ন হল, এমন কি আগে ঘটেনি? বিশ্ব ইতিহাসে এরকম নিদর্শন বহু আছে। আর তেমন হলেই কি সেই সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেন মানুষ? উদাহরণস্বরূপ দু'রকমেরই উত্তর মিলবে। এবার আমাদের রাজ্যের কথায় আসা যাক। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিরোধীরা তো করবেই। এমনকি দেশজ রাজনীতিতে দলবদলের প্রেক্ষিতে আজ শাসকের নেতা কাল বিরোধী হয়ে উল্টো কথা বলতেই পারেন। কিন্তু ধারাবাহিক ভাবে এবং সামঞ্জস্য রেখে তৃণমূলের নেতারা দলের মধ্যে পদস্থ অবস্থায় একে অপরকে দুর্নীতিগ্রস্ত বলেছেন, অপদস্থ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলে অন্তর্দ্বন্দ্ব থাকে, কিছু কথা বাইরেও আসে। তৃণমূলের ক্ষেত্রে বিষয়টি মাত্রা ছাড়িয়েছে। দলের গুরুত্বপূর্ণ অংশ একে অপরের বিরুদ্ধে উঠতে বসতে দুর্বৃত্তায়নের অভিযোগ আনছেন। এর সঙ্গে আদালতের রায়ে বারবার শোনা যাচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা। আদালতের বিরূপ রায়, যাঁরা শাসক দলে আছেন তাঁদের একে ওপরের প্রতি বিষোদ্গার এবং সাধারণ ভাবে জনমনে যে-ভাবনা, তাতে অপরাধ সংগঠিত হচ্ছে এই আলোচনা শোনা যাচ্ছে মুহূর্তে। কিন্তু দেশের আইন কানুনের দীর্ঘসূত্রতার কারণেই হোক, বা প্রশাসনের গা ছাড়া ভাব, সমাধান কিছুই হচ্ছে না। কেউ কেউ শাস্তি পাচ্ছেন, বা জেলে যাচ্ছেন। কিন্তু কোনও সমস্যার আশু এবং স্থায়ী সমাধান নেই। কোর্টের একটা বড় সময় যাচ্ছে রাজনৈতিক বিবাদ মেটাতে এবং বিভিন্ন দুর্নীতি নিয়ে রায় দিতে। কেন্দ্রের সিবিআই হোক বা রাজ্যের পুলিশ, তাঁদের কাজের একটা বড় সময় যাচ্ছে তদন্তে। মধ্যবিত্তের দৈনন্দিন আলোচনায় কোনও মূল্যবোধের উৎকর্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিচালিত সিরিয়ালের টিআরপি হঠাৎ বেড়েছে বলে উৎসব, আর তাতেই সারারাত উদ্দাম পার্টি! শেষে, সকালে অপ্রকৃতিস্থ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে মানুষ মেরে ফেলা, তার পর থানায় সেই ঘটনা চাপা দেওয়ার জন্যে হুড়োহুড়ি—এই তো অবস্থা!
This story is from the April 17, 2025 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

