Try GOLD - Free
দাপট বাড়ছে হিন্দির
Desh
|December 17, 2024
মাতৃভাষা না-জানা যে সবচেয়ে বড় অশিক্ষা, এই সহজ সত্যটুকু বাঙালি ভুলতে বসেছে।
-
দুটো বিচ্ছিন্ন ঘটনা কেমন জুড়ে গেল এক সূত্রে। প্রথম ঘটনা, এক ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়ো। কলকাতার মেট্রোয় একজন অবাঙালি মহিলা দাপুটে গলায় আর-এক মহিলাকে বলছেন, ‘আপনি বাংলাদেশ নয়, ভারতে রয়েছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। আপনাকে অবশ্যই হিন্দি বলতে হবে।' শুধু তাই নয়। এর পর অবাঙালি মহিলা আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘আপনি বাংলা বলতে জানেন। কিন্তু ভারতে বসবাস করেও হিন্দি বলতে জানেন না কেন?' যেন বাংলা হল বাংলাদেশের ভাষা, ভারতের ভাষা হিন্দি। প্রকারান্তরে তিনি এই রাজ্যের বাঙালি মহিলাকে বাংলাদেশি বলতে চাইলেন।
দ্বিতীয় ঘটনা এই শহরেই কর্পোরেট সংস্থার এক অনুষ্ঠানে। সেখানে গান গাইতে গিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। যাঁর গাওয়া ‘ইতি মা’ সদ্য অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। অনুষ্ঠানে ইমনকে শুনতে হল, ‘বাংলা গান শুনব না।' ইমন রুখে দাঁড়িয়েছেন। তীব্র ভাষায় বলেছেন, ‘অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত!....এই স্টেটটার নাম বাংলা। তোমার সাহস এত বড়, বলছ বাংলা গান শুনব না! এই সব ভণ্ডামি কোরো না। বাংলায় থাকছ। বাংলায় চাকরি করছ। পয়সা রোজগার করছ। আর বলছ, বাংলা গান শুনবে না?”
This story is from the December 17, 2024 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

