Facebook Pixel লক্ষ্মীর ভান্ডার: খয়রাতি না স্বাবলম্বন | Desh - culture - Read this story on Magzter.com

Try GOLD - Free

লক্ষ্মীর ভান্ডার: খয়রাতি না স্বাবলম্বন

Desh

|

July 17, 2024

আর এর সঙ্গে জড়িত হয়ে যাবে পাল্লা দিয়ে রাজকোষে ঘাটতি বৃদ্ধি, ঋণ, ঋণ পরিশোধের দায়। সেগুলিও ভাবা জরুরি। ে

- শাশ্বতী ঘো ষ

লক্ষ্মীর ভান্ডার: খয়রাতি না স্বাবলম্বন

তা হলে কি ভোটে কোনও দল জিতল না, জিতল লক্ষ্মীর ভান্ডার? পশ্চিমবঙ্গে শাসকদলকে ভোটে জিতিয়ে দিল বাংলার লক্ষ্মীরাই। লক্ষ্মীর প্যাঁচারা নিশাচর, নিশাচরদের দিনে দেখা মেলে না। নিশাচররা নাকি রাতবিরেতে হানা দেয়, কাউকে পিঠে বানাতে ডাক দেয়। এই লোকসভা নির্বাচনে এ রাজ্যে নিশাচর প্যাঁচাদের নিয়ে শাসকদলের বিরুদ্ধে কিছু ক্ষোভ নাকি ছিল, কিন্তু লক্ষ্মীর আসন তাতে টলেনি। বাস্তবে দেখা গেল অপ্রত্যাশিত ভাবে নির্বাচিত হলেন শাসকদলের প্রার্থীরাই, যাঁদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই নারীপ্রার্থী, লক্ষ্মীরই অংশ। এই হাতভরে ভোট দেওয়ার এবং পাওয়ার চাবিকাঠি — লোকে বলছে, লুকিয়ে রয়েছে লক্ষ্মীর ভান্ডারে, যাতে প্রায় দু'কোটি মহিলা উপকার পেয়েছেন। আজ দেশের প্রায় সব দলই মানছে যে, মেয়েদের নির্বাচক হিসাবে গুরুত্ব দিলে মেয়েরা হাতভরে ভোট দেয়, তাই মেয়েদের জন্য প্রতিশ্রুতির দৌড়ে এই নির্বাচনে পিছিয়ে ছিল না কোনও দলই। একদা প্রথম প্রতিশ্রুতি-র গল্প পড়ে যে-মেয়েরা উৎসাহ পেয়েছেন, এখন সেই ভোটের প্রতিশ্রুতির ঢেউয়ে ভাসছেন দেশের মেয়েরা। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গী অনেকেই। এই নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতির ঝাঁপি উপুড় করে দিয়েছিল। শুধু বিজেপি নয়, আপ নয়, কংগ্রেস, জনতাদল (ইউনাইটেড), ডিএমকে — প্রত্যেকেই মেয়েদের জন্য প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল। হয়তো ২০১৯ সালের নির্বাচনে কেজরিওয়ালের মেয়েদের জন্য মেট্রোরেল আর বাসে বিনি পয়সায় যাতায়াতের ব্যবস্থা দিয়ে শুরু হয়েছিল। তাতে মেয়েরা আপকে ভোট দিয়েছিলেন বলে হিসেব বলেছে। এর পর কর্নাটকের নির্বাচনে নারীকর্তৃক পরিবারে মেয়েরা নগদ টাকার সঙ্গে সব মেয়েই বাসে বিনি পয়সায় যাতায়াত মেয়েদের ভোট কংগ্রেসের দিকে এনেছে বলে ধারণা। এ ছাড়াও মধ্যপ্রদেশ নির্বাচনে লাডলি বেহেনা প্রকল্প মেয়েদের ভারতীয় জনতা পার্টির দিকে এনেছে বলে বিশ্বাস। তবে গৃহলক্ষ্মী বা লাডলি বেহনা, এই সব শব্দের মধ্যে মেয়েদের একটু পিঠ চাপড়ে দেওয়ার একটা প্রবণতা অনেকে খুঁজে পান। যাই হোক, বাণিজ্যে বসতে লক্ষ্মী কথাটা এখন পাল্টে হল অনুদানে বসতে লক্ষ্মী। এতে অন্তত বাংলার অর্থনৈতিক চিত্রটির কী ইঙ্গিত পাওয়া গেল, সে-কথাও একটু ভাবার। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রত্যক্ষ নগদ হস্তান্তরের প্রকল্পের পাশাপাশি লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে এসেছে আরও বেশ কিছু প্রকল্প। কংগ্রেস এনেছিল মেয়েদের জন্য 'পাঁচটি গ্যারা

MORE STORIES FROM Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size