Facebook Pixel মৌন নির্জন, একাকী | Desh - culture - Read this story on Magzter.com

Try GOLD - Free

মৌন নির্জন, একাকী

Desh

|

July 17, 2024

এই বইয়ের লেখক দীর্ঘ সময় কাটাতে চেয়েছিলেন কবির নীরব সঙ্গী হয়ে, চেয়েছিলেন তাঁর পাশে হাঁটতে।

মৌন নির্জন, একাকী

প্রক্য থাগত সাহিত্য বিচারের নিজস্ব ব্যাকরণ রয়েছে। বিশ্লেষকরা সেই ব্যাকরণকে যেমন মানেন, অনেক সময় ভাঙেনও। বিষয়, ভাষা, আঙ্গিক কাটাছেঁড়া করে পুরনো ‘সূত্র’-র পাশে নতুন ‘সূত্র’ তৈরি করেন। ব্যাখা স্বকীয় হয়ে ওঠে। এই ভাবেই ব্যাকরণ মেনে এবং ভেঙে ‘জীবনী' ও ‘জীবনী সাহিত্য'-র ফারাক নিয়েও পণ্ডিতরা মত দিয়েছেন। সে সবের কিছু গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত, কিছু বিতর্কিত, কিছু আবার এখন বাতিলও বটে। তবে ব্যতিক্রমী মনন ছাড়া এক জন সাধারণ পাঠকের বিশ্লেষণের দায় থাকে না। তার কাছে ‘ভাল পড়া' বা ‘মন্দ পড়া শেষ কথা। সেটুকুই সে মনে রাখতে চায়। জীবনের জটিলতা, অস্তিত্বের সঙ্কট নিয়ে মাথা ঘামায় না। সাহিত্যের এই অনুষঙ্গ তাকে নিজের মতোই স্পর্শ করে। সে দিক থেকে, তরুণ লেখক মাসউদ আহমাদের জীবনানন্দের জীবনী-উপন্যাস কাঞ্চনফুলের কবি অবশ্যই একটি ‘ভাল পড়া'। সহজ ভাবে বললে, যে-পাঠক এই স্বতন্ত্র, জটিল, বিষণ্ণ শূন্যতাকে ইন্দ্রিয়গ্রাহ্য সম্ভোগের বিষয় করে তোলা কবির মন ও জীবন সম্পর্কে তেমন কিছুই জানেন না, হয়তো কিছু অতিচর্চিত কবিতা পড়েছেন মাত্র, অথবা মন্দ্ৰ কণ্ঠে পাঠ শুনেছেন কারও, শুধুই জেনেছেন তিনি ছিলেন 'রূপসী বাংলা' প্রেমিক, তিনিও এই ‘কাহিনি' পড়তে পারবেন। জীবনানন্দ সম্পর্কে বিনা প্রস্তুতিতেই পারবেন। পড়ার পর কবিকে ভালবেসেও ফেলবেন। কবির কাজ, দিনযাপন সম্পর্কে আরও জানতে উদ্যোগী হবেন। একটি রচনার জন্য এই প্রাপ্তি অনেকটাই। কেউ যদি মনে করেন, জীবনানন্দের মতো ‘বিপন্ন বিস্ময়' নিয়ে বেঁচে থাকা কোনও স্রষ্টার জীবনালেখ্য সহজ সরল হওয়া মানায় না, তা ঠিক হবে না। পণ্ডিত এবং মনন প্রধান পাঠকের গণ্ডিতে তাঁকে আটকে রাখায় কারও ‘বিশ্বাস’ থাকতে পারে, ‘বীরত্ব’ নেই। আর যাঁরা এই কবিকে আগে থেকেই জেনে, বুঝে এই বইটি পড়বেন, তাদের বহু ‘জীবনানন্দ সংগ্রহ'-র সঙ্গে নিশ্চয়ই এটিও যুক্ত হবে। তাক থেকে তাকে কতবার টেনে নামানো হবে, সেটা পাঠকের অভিপ্রায়।

তবে পাঠকের পরিণত মন (খুব বেশি দরকার নেই, মোটের ওপর হলেও হবে) শুধু ভালমন্দের সাদা-কালোতে সন্তুষ্ট হয় না, গুরুত্বপূর্ণ কিছু পড়তে গেলে তার মধ্যে কয়েকটি ধূসর প্রশ্ন, ভাবনা, তৈরি হবেই। কাঞ্চনফুলের কবি উপন্যাসেও তা হয়েছে।

MORE STORIES FROM Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size