Facebook Pixel আশাপূর্ণা দেবী সংসার থেকে সাহিত্যযাপন | SANANDA - womens-interest - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

আশাপূর্ণা দেবী সংসার থেকে সাহিত্যযাপন

SANANDA

|

November 30, 2025

নারীদের লেখাপড়া নিয়ে যখন সমাজ ভাবতেও শেখেনি, সেই সময়ে কলম ধরেছিলেন আশাপূর্ণা দেবী। ঋদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। সাধারণ হয়েও অসাধারণ তিনি, তাঁকে নিয়ে লিখছেন অধ্যাপক ঈশা দেব পাল।

আশাপূর্ণা দেবী সংসার থেকে সাহিত্যযাপন

ভার্জিনিয়া উলফ যখন বলছেন, মেয়েদের একটা নিজস্ব ঘর দরকার, দরকার নিজস্ব পরিসর, ‘আ রুম অব ওয়ানস ওন', হয়তো সে ব্যাপারে না জেনেই, প্রায় একই সময়ে বাংলা সাহিত্যে আশাপূর্ণা দেবীও ভেবেছেন সমতুল চাহিদার কথা। বাঙালি যে মেয়েটি বিয়ে করে, সংসার করছে, স্বামী-পুত্র-কন্যা-শ্বশুরবাড়ি নিয়ে ঘর করছে, সে যে মোটেই সোনার গয়না আর সুন্দর দোতলা বাড়ি চায় না, চায় বহিপৃথিবীর সঙ্গে একটা নিবিড় যোগ। যাঁকে বারবার অন্তঃপুরের লেখক বলে দাগিয়ে দেওয়া

হয়েছে, সেই ইচ্ছের কথা আশাপূর্ণা দেবীও বুঝেছিলেন এবং বুঝিয়েছিলেন ভার্জিনিয়া উলফের সমসময়েই। তাই আশাপূর্ণা দেবীর বিখ্যাত ট্রিলজি ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা' আর 'বকুলকথা’য়, সুবর্ণ তার স্বামীর কাছে আবদার করেছিল নতুন বাড়িতে একটি বারান্দার, যেখানে বসে সে বাইরের জগৎ দেখবে, ভাববে নিজের কথাও। সুবর্ণকে নতুন গৃহ দেওয়া হয়েছিল, তবে বারান্দা দেওয়া হয়নি। বারান্দার ভাবনা যেমন তাঁর আধুনিকতা, এই না পাওয়া তার বাস্তবতাও। এ ভাবেই বারবার তাঁর চরিত্ররা স্বতন্ত্র ভাবে ভেবেছে।

পুরুষ যে ভাবে নারীকে দেখতে চায় সেই চেনা ছকের বাইরে গিয়েও দাঁড়িয়েছে। ১৯৭৬ সালে ‘প্রথম প্রতিশ্রুতি' ই আশাপূর্ণা দেবীকে এনে দেয় জ্ঞানপীঠ পুরস্কার। সে বছরই পেয়েছিলেন 'পদ্মশ্রী'। এর আগে পরে অজস্র পুরস্কার এবং সম্মান পেয়েছেন তিনি। ১৯৫৪ সালে লীলা পুরস্কার (কলিকাতা বিশ্ববিদ্যালয়), ১৯৬৩তে ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক, ১৯৬৬-তে রবীন্দ্র স্মৃতি পুরস্কার ছাড়াও রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, বর্ধমান, যাদবপুর, জব্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পেয়ে সম্মানিত হয়েছিলেন তিনি। ভারতজোড়া এই খ্যাতিতে কোনও মহিলা সাহিত্যিক তো দূরের কথা, বাংলা ভাষায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যতীত আর কোনও জুড়ি বোধহয় ছিল না। কিন্তু তাঁর সাহিত্যিক জীবন যতটা রঙিন, উজ্জ্বল এবং অসাধারণ ছিল, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই সারল্য বজায় রাখতেন তিনি। সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূর মতো জীবন কাটিয়েছেন আগাগোড়া। নিরামিষাশী, সাত্ত্বিক এবং অধিকাংশ সময়ে অন্তঃপুরে কাটানো এই নারী, পুত্রবধূ, স্ত্রী, মা, শাশুড়ি এবং ঠাকুরমার ভূমিকায় উজ্জ্বল থেকেছেন। প্রায় আড়াইশো উপন্যাস এবং দেড় হাজারের বেশি ছোটগল্প লিখেছেন তিনি। সকল সাংসারিক দায়িত্ব অটুট রেখে এও কি এক বিস্ময় নয়?

MEER VERHALEN VAN SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size