Poging GOUD - Vrij
মাটিতে পা মানেই উন্নত জীবন
Sarir O Sasthya
|January 2025
পরামর্শে পশ্চিমবঙ্গ সরকারের যোগা ও ন্যাচেরোপ্যাথি কাউন্সিলের প্রেসিডেন্ট ও যোগ বিশারদ তুষার শীল
কেমনভাবে হাঁটবেন? কে । এককথায় উত্তর— শিশুর মতো। খুদেগুলো একবার হাঁটতে শেখার পর আর থামতে চায় না। সর্বক্ষণ খেলতে চায়, ছুটতে চায়। আর সেই কারণেই ওদের শরীরে জমে না মেদ। অসুখ হলেও দ্রুত সেরে যায়। বড়দের ক্ষেত্রেও বিষয়টা আলাদা ভাবলে বোকামি হবে। কারণ হাঁটলেই শরীরের দারুণ উন্নতি হয়। কোষে কোষে সুচারুভাবে পৌঁছে যায় রক্ত। কারণ হাঁটলেই শরীরের বিভিন্ন পেশিগুলিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের দরকার পড়ে। দ্রুত হারে সেই অক্সিজেন পেশিতে পৌঁছে দেওয়ার জন্য শরীরে রক্ত প্রবাহের হারও বাড়ে।
পেশির বৃদ্ধি পেশিতে রক্ত সঞ্চালন বাড়লে পেশিরও আকারও বাড়তে থাকে। পেশিতে ফ্যাটও জমে কম। তাছাড়া হাঁটাহাঁটি আমাদের মেটাবলিজমের উন্নতি ঘটায়। মনে রাখতে হবে এই মেটাবলিজম বা বিপাকক্রিয়ার গণ্ডগোলেই কিন্তু যত রাজ্যের অসুখ এসে ভিড় করে শরীরে। হাঁটাহাঁটি করলেই বিপাকক্রিয়া বাড়তে থাকে। খেয়াল করে দেখুন গ্লুকোজের মেটাবলিজমের অভাবেই কিন্তু ডায়াবেটিস হয়। হাঁটাহাঁটির অভ্যেসে শর্করার বিপাক স্বাভাবিকভাবে হয়। এই কারণেই ডায়াবেটিস রোগীকে নিয়মিত হাঁটতে বলা হয়। এমনকী যাঁদের ডায়াবেটিস নেই, তাঁরাও নিয়মিত হাঁটলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। এমনকী একটানা তিনমাস ১০ হাজার পা হাঁটলে উচ্চ রক্তচাপের সমস্যাও কমতে থাকে।
মন মেজাজের উন্নতি প্রতিদিনের জীবনে নানা ধরনের সমস্যা আমাদের গ্রাস করে। সেই সমস্যা থেকে মন খারাপ হয়। হতাশা গ্রাস করে। কাজ করতে ইচ্ছে হয় না। দেখা গিয়েছে, হাঁটাহাঁটি করলে আমাদের শরীরে এন্ডোর্ফিন হরমোন বের হয় যা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। মানসিকভাবে ইতিবাচক থাকতে পারি আমরা।
কোন বয়সে হাঁটবেন? সব বয়সেই হাঁটা যায়। তবে প্রথমেই হন হন করে হাঁটতে না পারলে চিন্তা নেই। প্রথমে ধীরে সুস্থে হাঁটলেও চলবে। তাতে আত্মবিশ্বাস বাড়বে। ধীরে ধীরে হাঁটার গতি বাড়াতে হবে। তাহলেই সমগ্র শরীরের উপকার হবে। জানলে অবাক হবেন, সারা শরীরের পেশির বৃদ্ধিতেই কাজে আসে হাঁটাহাঁটি।
Dit verhaal komt uit de January 2025-editie van Sarir O Sasthya.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size
