Facebook Pixel যোগ্য অযোগ্য: মাছ ঢাকতে শাক | Desh - culture - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

যোগ্য অযোগ্য: মাছ ঢাকতে শাক

Desh

|

May 02, 2025

স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনৈতিক প্রভাবের দীর্ঘ ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও ঘুষের জালে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বহু প্রার্থী। বর্তমান এসএসসি কেলেঙ্কারি সেই পুরনো অনিলায়নের চেয়েও গভীর দুর্নীতির বহিঃপ্রকাশ, যেখানে টাকার বিনিময়ে পরীক্ষায় না বসেও চাকরি মিলেছে।

- সুপ্রিয় চৌধুরী

যোগ্য অযোগ্য: মাছ ঢাকতে শাক

একটু পিছিয়েই শুরু করছি লেখাটা। এক দীর্ঘ সময়কাল ধরে পশ্চিমবঙ্গের বুকে বামফ্রন্টের দোর্দণ্ডপ্রতাপ শাসন চলছে। রাজ্য সরকারি যে-কোনও সংস্থা বা দফতর, খোদ মহাকরণ থেকে শুরু করে পুরসভা হয়ে প্রত্যন্ত গ্রামের প্রাথমিক স্কুল, সর্বত্রই ফ্রন্ট, বিশেষ করে ফ্রন্টের প্রধান শরিক দলটির বিভিন্ন শাখা সংগঠন সিটু, কো-অর্ডিনেশন কমিটি থেকে শুরু করে শিক্ষক সমিতি ইত্যাদির অখণ্ড প্রতাপে সবাই থরহরি কম্পমান বলা চলে। প্রতিটি দফতরেই তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। আর ঠিক সেই সময়েই ‘অনিলায়ন' নামক একটি শব্দ খুব জোর ঘুরে বেড়াচ্ছিল এ রাজ্যের আকাশে বাতাসে। বিশেষত শিক্ষাক্ষেত্রে তো বটেই। ফ্রন্টের প্রধান শরিক দলটির শীর্ষ স্তরের এক নেতার নামের সঙ্গে যোগ রেখেই যে এ হেন শব্দটি নির্মিত হয়েছিল সেটা আশা করি পাঠকরা সকলেই জানেন। এই ‘অনিলায়ন’-এর ছত্রচ্ছায়ায় নাকি রাজ্যের সর্বত্র পার্টির বড়-মেজো-সেজো সব নেতা, তাদের বৌ, ছেলে, মেয়ে, জামাই, বোন, বোনাই, জগাই-মাধাই মায় গোয়ালে বাঁধা ধলি গাইটারও স্কুল মাস্টারি নিদেনপক্ষে ছুটির ঘণ্টা বাজানো গ্রুপ-ডি কর্মচারী পদে একটা চাকরি জুটে যাচ্ছিল, এমন ফিসফাস শোনা যেত চারপাশে এক-আধটু কান পাতলেই। নিজের পরিবারে যেহেতু কমিউনিস্ট পার্টির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, যদিও মূল শরিক দলটির সঙ্গে সম্পর্কের সুতো ছিন্ন হয়েছিল বহুকাল আগেই, তবুও ওই দলের সদস্য বা একনিষ্ঠ সমর্থক এমন অনেকের সঙ্গেই আত্মীয়তা বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে সূত্রে বলতে পারি, এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বারবার। এ ধরনের একাধিক পরিবারে অন্তত একজন করে কর্মক্ষম প্রতিনিধির চাকরি এমনকি পছন্দমতো জায়গায় পোস্টিং-ও হতে দেখেছি সে সময়, বিভিন্ন রাজ্য সরকারি দফতরে বা সরকার অনুমোদিত স্কুলে। তবে এত কিছুর পরেও একটা কথা স্বীকার করে নিতেই হবে, ওই সময় ‘অনিলায়ন'এর অনুকূল হাওয়ায় যাঁদের চাকুরি প্রাপ্তি ঘটেছিল, তাঁরা কেউ অযোগ্য প্রার্থী ছিলেন না মোটেই। অর্থাৎ একটি নির্দিষ্ট পদে চাকরি পেতে গেলে যে-যোগ্যতা মান থাকা প্রয়োজন সেটা তাঁদের ছিল। এই অধমের ব্যক্তিগত অভিজ্ঞতা অন্তত তাই বলছে। অতঃপর অবধারিত ভাবে যে-প্রশ্নটা উঠে আসবে সেটা হল—এই সমগ্র প্রক্রিয়াটির মধ্যে 'আন্ডার দ্য টেবল ট্রানজাকশন' বা সোজা ভাষায় বললে অসাধু আর্থিক লেনদেন বা উৎকোচের কোনও ভূমিকা ছিল কি? পার্টি সদস্য বা অতিঘনিষ্ঠদের ক্ষেত্রে এরকম কিছু না শুনলেও আদর্শগত ভাবে চির বাম

MEER VERHALEN VAN Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size