Prøve GULL - Gratis
ওদিকে যেও না
Sukhi Grihakon
|May 2025
শান্তির খোঁজে পাহাড়ে ফেরার গল্প, যেখানে প্রকৃতির বিশালতা আর মানুষের আন্তরিকতাই জীবনের প্রকৃত শিক্ষা দেয়। এই পাহাড়ই বারবার মনে করিয়ে দেয়, সহজ জীবনই সবচেয়ে সুন্দর।
হাতে কিছুটা ফাঁকা সময় পেলেই আমি পাহাড়ে চলে আসি। এ আমার অনেক দিনের অভ্যাস। ওই যে উত্তুঙ্গ পর্বতমালা, তাদের মস্ত ব্যাপ্তি, সেই বিশালতার সামনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগত তুচ্ছতাকে প্রত্যক্ষ করি প্রতিবার। শুধু পাহাড়ের বিশালতাই নয়, তার ধ্যানগম্ভীর মূর্তি আমাকে মনস্থির করতেও সাহায্য করে। সংসারের অশান্তি, অফিসের কাজের চাপ, সবকিছুর ক্লান্তি ভুলিয়ে প্রত্যেকবার হিমালয় আমাকে নতুন করে জীবনের দিকে ঠেলে দেয়।
এবারে পাহাড়ে আসাটা হঠাৎ করেই। কোনও পূর্বপ্রস্তুতি ছাড়াই দুম করে তৎকালে টিকিট কেটে চলে এসেছিলাম দেরাদুন। সেখান থেকেই গাড়ি ভাড়া করে সটান চলে এসেছি শাঁকরিতে। ছোট্ট পাহাড়ি গ্রাম শাঁকরি ছবির মতো সুন্দর। এই পথে সাধারণ টুরিস্টের আনাগোনা নেই। মুখ্যত ট্রেকারদেরই আসা যাওয়া এখানে। এসব অঞ্চলে ভালো হোটেল মেলা দুষ্কর। ভদ্রস্থ থাকার জায়গা বলতে খান দুই হোটেল আর জিএমভিএন, মানে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো। ভেবেছিলাম তার কোনও একটাতে নিশ্চিত মাথা গোঁজার জায়গা পেয়ে যাব। তারপর তো গুরুং আছেই। আগে এমনই একবার হুট করে চলে এসেছিলাম তালুকায়। তালুকা শাঁকরি থেকে আরও পনেরো কিলোমিটারের মতো এগিয়ে। সেবার গুরুংই থাকার ব্যবস্থা করে দিয়েছিল। রাত জন্য ভদ্রস্থ ত জোটাে ঠান্ড যেে
গুরুংয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। হর কি দুন হয়ে যমদ্বার গ্লেসিয়ার যাওয়ার পথে। তালুকা থেকেই হর কি দুন ট্রেকিং শুরু করতে হয়। সেই ট্রেকিংয়ে গুরুংই ছিল আমাদের পথপ্রদর্শক। শাঁকরি থেকেই সে আমাদের সঙ্গী হয়েছিল। গুরুং চটপটে, পরিশ্রমী ছেলে। আর অসম্ভব কেয়ারিং। দীর্ঘ হাঁটাপথে একসঙ্গে চলতে চলতে তার সঙ্গে ভারি বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। ফিরে আসার সময় পুরনো আত্মীয়েরই মতো আন্তরিক স্বরে সে আমন্ত্রণ জানিয়ে বলেছিল, ‘মন চাইলেই চলে আসবেন সাব। থাকার জায়গা নিয়ে ভাববেন না। জানবেন এখানে আপনার গুরুং ভাই আছে...।'
Denne historien er fra May 2025-utgaven av Sukhi Grihakon.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size

