Facebook Pixel ছাত্র রাজনীতির ছয় দশক | Desh - culture - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ছাত্র রাজনীতির ছয় দশক

Desh

|

July 17, 2025

যে-সব শিক্ষাঙ্গন থেকে ভবিষ্যতের কুখ্যাত বাহুবলীরা তৈরি হয়, হুবহু সেই একই পথে এগোচ্ছে রাজ্য।

- সুপ্রিয় চৌধুরী

ছাত্র রাজনীতির ছয় দশক

ষাটের দশকের একদম শেষ ভাগ। নেহাতই কিশোর বয়স তখন। কলেজ, বিশ্ববিদ্যালয় চত্বরে পা রাখার প্রশ্নই ওঠে না খুব স্বাভাবিক ভাবেই। কিন্তু প্রতিবেদকের জীবনে একটি বিশেষ কারণে সে সুযোগ এসে গিয়েছিল, অনেকটা পড়ে পাওয়া চোদ্দো আনার মতোই, এক উত্তপ্ত সময়কালের জটিল ঘূর্ণাবর্তের মাঝে পড়ে।

একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে, (কিছু কাল পরেই তারা নিষিদ্ধ হবে) রাষ্ট্রের চোখে বেজায় রকম সন্দেহজনক সব পত্র-পত্রিকা, লোহিতবর্ণ ছোট ছোট বই আর গোপন পুস্তিকা কে সি নাগের বইয়ের ফাঁকে অথবা কলারের ভাঁজে, চোরাপকেটে গুঁজে পৌঁছে দিতে হত বিভিন্ন স্কুলকলেজ আর হস্টেলগুলোয়। সেই অভিজ্ঞতা সূত্রেই বিশেষত কলেজ আর হস্টেলগুলোতে চোখে পড়েছিল, সেই সব সিনিয়র ছাত্র তথা দাদাদের, যারা শিক্ষাঙ্গনের পাট বহুকাল আগেই চুকিয়ে ফেললেও ভীষণ ভাবে উপস্থিত থেকে গেছেন কলেজ আর ছাত্রাবাসগুলোয়, স্রেফ রাজনীতি বলা ভাল ছাত্র-রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন বলেই। কলেজ হস্টেলগুলোয় স্থায়ী শয্যার ব্যবস্থা থাকত তাঁদের মধ্যে অনেকেরই। দু'বেলা দু'মুঠো জুটেও যেত নিয়মিত। কলেজ এবং ছাত্রাবাস, দু'জায়গাতেই নবাগত ছাত্রদের সংগঠনে নিয়ে আসা, পার্টি মিটিং আর ক্লাসগুলোয় যোগ দিতে বোঝানো, প্রয়োজনে কিঞ্চিৎ চাপ দেওয়া, এ-সব বলতে গেলে তাঁদের কর্মসূচির অন্তর্গতই ছিল। তবে কি কলেজ, কি হস্টেল, সেটা কখনওই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছোয়নি। অন্তত সে-দিনের সেই কিশোর বার্তাবাহকের চোখে সে-রকম কিছু পড়েনি, নিয়মিত ভাবে সেই সব শিক্ষাঙ্গন আর ছাত্রাবাসে যাতায়াত করা সত্ত্বেও। তার পরও ওই নিরন্তর চাপের ব্যাপারটা যে থাকতই, সেটা অস্বীকার করা যাবে না কখনওই। তবে ওই ভীষণ ঝোড়ো আগুনে সময়টা নিজেই দু'হাত বাড়িয়ে ক্রমাগত তার কাছে টেনে নিচ্ছিল সব ছাত্র-যুবাদের। ফলে চাপটাপের প্রয়োজন পড়ছিল না সে-ভাবে।

অতঃপর অনতিবিলম্বেই এসে পড়েছিল ৭০ দশক। সময় আরও ঘোরালো, আরও অনেক বেশি উত্তপ্ত হয়ে পড়ল। সেই আগুনে ঝড়ে গা-ভাসিয়ে কলেজ, হস্টেল, কেরিয়ার—সব ছেঁড়া চটির মতো পিছনে ছেড়ে আগুনের নদী সাঁতরাতে চলে গেলেন সেই সব সিনিয়র দাদারা। যাঁদের মধ্যে অনেকেই আর ফিরে এলেন না। যাঁরা ফিরতে পারলেন, তাঁদের প্রায় কেউই তাঁদের পুরনো পরিসরে, বলা ভাল ছাত্র রাজনীতির আঙিনায় আর পুনঃপ্রবেশ করলেন না। অন্তত প্ৰত্যক্ষভাবে তো নয়ই।

FLERE HISTORIER FRA Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size