Prøve GULL - Gratis
স্বর্ণপ্রসূ সময়ের কথা
Desh
|2 July, 2025
অবলা বসুর জীবন ফুটিয়ে তুলতে লেখক আশেপাশের আনুষঙ্গিক নানা নথিপত্র দলিল দস্তাবেজ গোয়েন্দার মতো মন দিয়ে ঘেঁটেছেন।
বাঙালির সংজ্ঞার্থ যে-যে উপকরণে সমৃদ্ধ, বা বাঙালির গৌরব যে-যে মাপক দিয়ে চিনে নেওয়া হয়, উনিশ শতকের জাতক বেশ কয়েকজন আলোকিত মানুষ সেসবের উৎসস্বরূপ। ১৮৬১-র জাতক রবীন্দ্রনাথের বহু আলোচিত ও সর্বব্যাপী উপস্থিতির সমান্তরালে বাঙালির বিজ্ঞানচর্চা আজ কিছু আড়ালে। বাঙালির বিজ্ঞানচর্চা, তার আবিষ্কারমুখী অভিযাত্রা ও বিজ্ঞানকে জনদরবারে হাজির করার যে-কাজগুলি বাঙালি বিজ্ঞানীদের হাতে ঘটেছিল, তাঁদের অন্যতম জগদীশচন্দ্র বসু, ১৮৫৮-র জাতক। বিজ্ঞান ও সাহিত্যের একেবারে সমসাময়িক দু'টি ধারার পাশাপাশি বয়ে চলা, ও পারস্পরিক মর্যাদাদান প্রত্যক্ষ করেছে সেই সময়। জগদীশের উৎসাহে রবীন্দ্রনাথ লেখেন 'কর্ণকুন্তী সংবাদ'। কথা ও কাহিনী বইটির উৎসর্গপত্রে লিখলেন কবি জগদীশকে, “সত্যরত্ন তুমি দিলে পরিবর্তে তার / কথা ও কল্পনা মাত্র দিনু উপহার”। জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষার জন্য চাঁদা তুলতে নিজে উদ্যোগী হয়েছেন রবীন্দ্রনাথ। ১৯০১ এ, লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে “যান্ত্রিক ও বৈদ্যুতিক তাড়নায় জড়পদার্থের সাড়া” সম্পর্কিত বক্তৃতাদানের পরে, জগদীশচন্দ্রের সাফল্যে, চিঠিতে লিখেছিলেন, “আমার গর্ব আমি গোপন করিতে পারিতেছি না,—আমি সকলকে জয়সংবাদ জানাইয়া বেড়াইতেছি”।
সাম্প্রতিক আলোচ্য বইটি জগদীশচন্দের স্ত্রী অবলা বসুকে নিয়ে। যাঁকে ডাকা হত লেডি অবলা বসু বা লেডি বসু বলেই। আলোর বলয়ের ঠিক পিছনের অন্ধকারের মতো, জগদীশচন্দ্র সম্পর্কে আমাদের যতটা জানা শোনা, অবলা বসুর জীবন সম্পর্কে ততটা নয়। লেখক দময়ন্তী দাশগুপ্ত অবলা বসুর জীবন ফুটিয়ে তুলতে আশেপাশের আনুষঙ্গিক নানা নথিপত্র দলিল দস্তাবেজ গোয়েন্দার মতো মন দিয়ে ঘেঁটেছেন। বিশ্ববরেণ্য বিজ্ঞানীর স্ত্রী, শুধু এটুকুই ছিল না অবলা বসুর পরিচয়। তিনি নিজে ছিলেন সমাজকর্মী। তাঁর পরিচালনায় অবিভক্ত বাংলায় অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত হয় ব্রাহ্ম বালিকা শিক্ষালয়।
Denne historien er fra 2 July, 2025-utgaven av Desh.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
