試す 金 - 無料
অভিমানী স্বর্ণলতা
SANANDA
|May 30, 2025
একজন মা কখনও অকারণে চিৎকার করেন না, সেটা শুধুই তাঁর অসহায় মনোবলের প্রতিফলন। তাঁর অভিমানী নীরবতাই প্রমাণ করে, ভালোবাসার আঘাত কতটা নিঃশব্দ হতে পারে।
একজন মহিলা শুধুমাত্র নিজের স্বভাবগত কারণে চ্যাঁচামেচি করেন না। আপেক্ষিক দৃষ্টিতে যা-ই মনে হোক না কেন, আসলে তাঁর মননে নিজেকে ভীষণ ভাবে অসুরক্ষিত অনুভব করলে তবেই চেঁচিয়ে কথা বলেন। ওই চেঁচানোকে হাতিয়ার বানিয়ে নিজের মনকে শক্তিশালী করেন। যেমন করেই হোক নিজের প্রতিবিম্বের সামনে নিজের সত্তাকে সুদৃঢ় করেন।
তাই বলছি, মানুষটা খারাপ না। আর যতই হোক অভীক, তিনি তোমার মা।” কথাটা বলে সুমেধা চশমাটা খুলে ঠোঁট টিপে হাসল। সেটা দেখে অভীকের আরও মাথা গরম হয়ে গেল। “সুযোগ পেলেই তোমায় লেকচার দিতে হবে, বলো? এতই যখন বোঝো তখন তো মাকে বলতে পারো, আমি বাড়িতে ঢুকলে যেন একটু মুখটা বন্ধ রাখে।”
“প্রফেসরের কাজই হল লেকচার দেওয়া! আচ্ছা মাকে বলব। কিন্তু এখন বলো, মা কেন চেঁচামেচি করছিল?” “আজ মায়ের চশমাটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। অফিস ফেরার পথে আনতে গিয়েছিলাম, বিল ছিল না বলে চশমা ডেলিভারি দিল না। এত করে বললাম আমার ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে, শুনলই না। সেটা বলতেই মা চিৎকার শুরু করে দিল। আমি নাকি কেয়ারলেস! অফিসের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত ছিলাম বলে বিল নিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু মা তো যাওয়ার সময় বিলটা হাতে ধরিয়ে দিতে পারত?” অভীক একরাশ বিরক্তি নিয়ে বাথরুমের দরজা বন্ধ করল। সুমেধা পরীক্ষার খাতা চেক করছিল, সেগুলোর উপর পেপার ওয়েট চাপিয়ে দিয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল। অভীককে রাতের খাবার গরম করে দেওয়ার জন্য রান্নাঘরে চলে গেল। কিছু ক্ষণ পর সুমেধার শাশুড়ির ঘর থেকে ‘সুমেধা, সুমেধা' করে জোরে ডাক ভেসে এল। সুমেধা শুনতে পেয়েই হাত থেকে ভাতের কাচের বাটিটা কোনও রকমে টেবিলে রেখেই ছুটে এল শাশুড়ির ঘরে। “কী হয়েছে মা?”
“কী আবার হবে? মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাই কোথাও । কারও কোনও ব্যপারে খেয়াল আছে? তার অফিসের প্রেজেন্টেশন আছে, তোমার কলেজের খাতা দেখা আছে, সব কিছু গুরুত্বপূর্ণ। শুধু এই বুড়ো মানুষটা তোমাদের কাছে গুরুত্বহীন। কলেজের খাতা আমিও দেখতাম, তার মধ্যেও সংসারের কোনও কাজকে অবহেলা করিনি। আমার শাশুড়িমা কোনও দিন কোনও অভিযোগ করার সুযোগ পাননি।” “মা, কী হয়েছে বলুন না?”
このストーリーは、SANANDA の May 30, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
SANANDA からのその他のストーリー
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

