कोशिश गोल्ड - मुक्त
‘একজন বড় মনের মানুষ '
Sukhi Grihakon
|September 2024
উত্তমকুমারকে ঘিরে তাঁর স্মৃতির অন্ত নেই। মহানায়কের স্নেহ না পেলে নাকি নিজের ফিল্মি কেরিয়ারই গড়ে তোলা হতো না তাঁর। এছাড়া উত্তমকুমারকে নিয়ে পারিবারিক বিভিন্ন গল্পও রয়েছে তাঁর সংগ্রহে। সেইসব কথাই জানালেন বিশ্বজিৎ।
-
• তখন ‘সন্ন্যাসী রাজা' ছবির শ্যুটিং চলছে। শ্যুটিং চলাকালীন উত্তমকুমার একদিন রাতে তাঁর বাড়িতে খাওয়াদাওয়া ও গানবাজনার আয়োজন করেন। আমিও নিমন্ত্রিত। কিন্তু পার্টি চলাকালীন হঠাৎ লক্ষ করলাম যে, উত্তমদা মাঝে মাঝে খুব গভীরভাবে কিছু ভাবছেন। কী হয়েছে ঠিক বুঝতে না পেরে সোজা চলে গেলাম যেখানে উনি চুপ করে বসেছিলেন। জিজ্ঞাসা করলাম— তোমার কি শরীর খারাপ লাগছে দাদা? উত্তমদা মুখ তুলে বললেন, “না রে বিশু, তেমন কিছু নয়। শরীর ভালোই আছে। হ্যাঁ, ঠিকই ধরেছিস। একটু আনমনা হয়ে আছি।' বললাম, এনি আদার প্রবলেম দাদা? হোয়াই আর ইউ লস্ট? ( দাদা আর কোনও সমস্যা? কেন আনমনা হয়ে আছ?) এর উত্তরে দাদা তাঁর মুখটা আমার কানের কাছে এনে প্রায় ফিসফিস করে বললেন, 'বিশু, কাল সন্ন্যাসী রাজার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিন আছে। সেসব নিয়েই ভাবছি। সিনগুলো কনসিভ করার চেষ্টা করছি। তাই আমাকে হয়তো একটু অন্যমনস্ক লাগছে। ডোন্ট মাইন্ড, তোরা সবাই এনজয় কর। আমি আজ একটু তাড়াতাড়ি শুতে যাচ্ছি।' কথা শেষ করেই সবাইকে 'গুডনাইট' বলে শুতে চলে গেলেন। আসলে তিনি ঘরে গিয়ে সম্পূর্ণ একলা হয়ে ওই দৃশ্যগুলোর মধ্যে তলিয়ে যেতে চাইলেন। প্রবেশ করতে চাইলেন চরিত্রের গভীরে। এই হলেন অভিনেতা উত্তমকুমার। 'দ্য গ্রেট মহানায়ক'।
একের পর এক ছবিতে এই নিষ্ঠার গুণেই উত্তমদার প্রকাশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। সেসব নিয়ে এই নিবন্ধের স্বল্প পরিসরে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। বাংলা ছবিতে অভিনেতা হিসেবে উত্তমদার যা অবদান, তার ধারেকাছে কখনও কেউ পৌঁছতে পারবে না। শুধু উত্তম নন, তিনি সর্বোত্তম। ৩ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। বেঁচে থাকলে উত্তমদা এবার ৯৮ বছরে পা রাখতেন। পরিচয়ের অল্প কিছুদিনের মধ্যেই
উত্তমদার সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। অভিনয়ের ব্যাপারে উনি অনেকবার আমাকে সুপরামর্শ দিয়েছেন। এমনকী আমার ব্যক্তিগত জীবনের কিছু কিছু সমস্যার সমাধানেও তাঁর ভূমিকা ছিল অপরিসীম। উত্তমদার ভবানীপুরের গিরীশ মুখার্জি রোডের বাড়িতে প্রায়ই যাতায়াত করতাম। মাসিমা মেসোমশাই (উত্তমদার মা-বাবা), ভাইরা এবং পরিবারের প্রায় সকলের সঙ্গেই আমার পরিচয় ছিল। মাসিমা ও মেসোমশাই খুব স্নেহ করতেন আমাকে। উত্তমদার বাড়িতে লক্ষ্মীপুজো ও নানা অনুষ্ঠানে গিয়েছি। খাওয়াদাওয়া, গানবাজনা হতো। উত্তমদা রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতেন। শুনতেও ভালোবাসতেন।
यह कहानी Sukhi Grihakon के September 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Sukhi Grihakon से और कहानियाँ
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size

