कोशिश गोल्ड - मुक्त
ডুমস্ক্রোলিং ও মানসিক স্বাস্থ্য
SANANDA
|February 15, 2025
শব্দবন্ধটি শুনেই বুঝতে পারছেন, অন্তর্নিহিত বিপদের বার্তা বহন করছে এটি। অত্যধিক নেগেটিভ কনটেন্টের প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যেও। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লিখছেন মধুরিমা সিংহ রায়।
সারাদিন মোবাইলে নানা ধরনের কনটেন্ট স্ক্রোল করার অভ্যেস কমবেশি আমাদের সকলেরই। সাধারণ ভাবে, খুব একটা মনোযোগ না দিয়ে পরের পর কনটেন্ট দেখে চলাকেই পোশাকি ভাষায় ‘স্ক্রোলিং’ বলা হয়। আর ক্রমাগত ‘নেগেটিভ' কনটেন্ট বা খবর স্ক্রোল করতে থাকলে, তাকে বলা হয় ‘ডুমস্ক্রোলিং’। শব্দবন্ধটি ২০২০ নাগাদ, কোভিডের সময়ে প্রচলিত হয়। সে সময়ে সারাদিন মৃত্যু আর অসুস্থতার আতঙ্ক ছিল খবরজুড়ে। আর সে সব খবর সর্বক্ষণ দেখে আরও যেন আতঙ্কিত হয়ে পড়তাম আমরা। তবে কোভিড চলে গেলেও নেতিবাচক খবর দেখার অভ্যেস আমাদের রয়েই গিয়েছে। ডুমস্ক্রোলিংয়ের সঙ্গে অবসাদের যোগ দ্বিমুখী। মন খারাপ থাকলে অনেক সময়ে নেতিবাচক খবর বেশি দেখার প্রবণতা বাড়ে। আবার ক্রমাগত এমন খবর দেখলেও তা থেকে মানসিক অবসাদ তৈরি হতে পারে। নেতিবাচক কনটেন্ট যখন রাগ, হতাশা, মানসিক চাপের ‘ট্রিগার' হিসেবে দেখা দেয়, তখন তা ‘ডুমস্ক্রোলিং’। ইন্টারনেটের তথ্য বিস্ফোরণের যুগে, এ ধরনের ‘কনটেন্ট কনজাম্পশন' যে বাড়ছে, তা বলাই বাহুল্য! ২০২৪-এর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, আমেরিকার ৩১ শতাংশ প্রাপ্তবয়স্ক নিয়মিত ডুমস্ক্রোল করেন। এর মধ্যে ৪৬ শতাংশ মিলেনিয়াল ও ৫১ শতাংশ জেন জ়ি।
নেতিবাচক খবর কাকে বলে? সমাজতত্ত্বের দিক থেকে কী ধরনের কনটেন্ট ‘ডুমস্ক্রোলিং'য়ের আওতায় পড়তে পারে, জানালেন সোশ্যাল সেক্টর কেরিয়ার কোচ সৌরভেশ্বর সেন। তাঁর মতে, “প্রথমত, ‘নেগেটিভ' বা ‘পেসিমিস্টিক' বিষয় নিয়ে বেশি ভাবনাচিন্তা করা আমাদের স্বভাব। যেহেতু এখন পারস্পরিক সংলাপের বড্ড অভাব, তাই যে কোনও প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেলে, তার উত্তর আমরা
यह कहानी SANANDA के February 15, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
SANANDA से और कहानियाँ
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size
