Essayer OR - Gratuit
অন্ত্রপ্রনরের বদলে মিউজিশিয়ান পরিচয় দিলে আমি বেশি খুশি হই,
SANANDA
|November 15, 2025
মিউজিশিয়ান পরিচয়কে সামনে রাখলেও মধ্য চল্লিশেই দেবাদিত্য চৌধুরী রেস্তরাঁ ব্যবসায় এক বিরাট ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছেন, যার সবটুকু কৃতিত্ব তিনি দেন সহকর্মীদের। শৌখিন এই মানুষটির সঙ্গে আলাপচারিতায় পারমিতা সাহা ।
-
হিন্দুস্তান পার্কে অস্ত্রপ্রনর দেবাদিত্য চৌধুরীর বাড়িতে পৌঁছোতেই ছাদ লাগোয়া বসার ঘরে চলে আসতে বললেন। তখন শহর জুড়ে সন্ধে নেমেছে। গাছের শৌখিন আলাপে মোড়া রুফটপ থেকে দেখা যাচ্ছে শহর জুড়ে জ্বলে থাকা তারার ঝলকানি। নরম বাহারি আলোর পরশে আধুনিক ফার্নিচারের বিলাস মোহিত করে। দেবাদিত্য খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। তাই ফিশ ফ্রাই, মোমো, কোল্ড কফি সহযোগে জমিয়ে শুরু হল আড্ডা...
চটজলদি সাফল্য পাওয়ার কি কোনও ফর্মুলা আছে? আপনার প্রথম রেস্তরাঁ ব্যবসায় যে ভাবে অল্প দিনের মধ্যে সাফল্য পেয়েছিলেন, সেটা দেখে তেমনটাই ভাবতে ইচ্ছে করে! রেস্তরাঁ ব্যবসা কিন্তু অন্যান্য ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা। প্রচণ্ড প্যাশন না থাকলে শুধু টাকা দিয়ে এই ব্যবসাটা হয় না। তাবড় ব্র্যান্ড এসেছে, কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর চটজলদি সাফল্য বলে কিছু হয় না। অন্যান্য রেস্তরাঁর তুলনায় আমাদের সাফল্য তাড়াতাড়ি এসেছে ঠিকই, কারণ আমি অনেক হোমওয়ার্ক করে নেমেছিলাম। এ বছর চাউম্যান-এর পনেরো বছর পূর্ণ হল। চিনা খাবার বেছে নিয়েছিলাম কারণ, পৃথিবীর যে প্রান্তেই বেড়াতে গিয়েছি, চিনা খাবারের দোকান দেখেছি। তখন মেনল্যান্ড চায়না এসে গেলেও অবজার্ভ করেছিলাম, কলকাতায় মূলত দু'ধরনের চিনা খাবারের দোকান রয়েছে, চায়নাটাউন এবং পাঁচতারা হোটেল। মাঝখানটা কিন্তু ফাঁকা। মধ্যবিত্তরা বাইরে খেতে ভালবাসেন, অথচ তাঁদের হাতে অপশন কম। সেখানেই সাড়ে ছ'শো মেনু নিয়ে চাউম্যান ঢুকল। মধ্যবিত্ত রেঞ্জে ফাইন ডাইনিংকে নিয়ে এলাম। সাত দিনের মধ্যে এমন ভিড় হতে শুরু করল যে, ক্লাউড কিচেন খুললাম। সেটা কিন্তু এ দেশেরও অন্যতম প্রথম ক্লাউড কিচেন। তখন অবশ্য টার্মটাই জানতাম না!
Cette histoire est tirée de l'édition November 15, 2025 de SANANDA.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

