Essayer OR - Gratuit
টেক্সট নেক সিনড্রোম
SANANDA
|May 30, 2025
হাতে ফোন সারাক্ষণ! তার জেরে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ডে দেখা দিচ্ছে অকাল পেশি-শৈথিল্য। টেক্সট নেক সিনড্রোম সম্পর্কে বিশদে জানাচ্ছেন কনসালট্যান্ট নিউরোলজিস্ট ও স্ট্রোক স্পেশ্যালিস্ট ডা. বিশ্বজিৎ পাল ও কনসালট্যান্ট সিনিয়র নিউরো ফিজিয়োথেরাপিস্ট ডা. শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়। লিখছেন অনিকেত গুহ।
চলতি মাসের শুরু দিকে একটি খবর প্রকাশ্যে আসে। দিনে প্রায় ১২ ঘণ্টা ধরে মোবাইলে পাবজি খেলায় মত্ত এক টিনেজার ঘাড় ও স্পাইনে আংশিক প্যারালিসিসের শিকার হয়। করতে হয় জটিল অস্ত্রোপচার। রাজধানী দিল্লির এই ঘটনায় কার্যত হতবাক হন নেটিজেনরা। শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। তবে এ নেহাতই কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হাতে ফোন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ডিজিটাল দুনিয়ায় বুঁদ তরুণ প্রজন্ম। বাসে, ট্রামে বা নিতান্ত অবসরে চোখ সর্বদা ব্লু-স্ক্রিনে। নিরলস স্ক্রোলিংয়ে অজান্তেই কেটে যায় দীর্ঘ রাতের প্রহর। দীর্ঘ ক্ষণ একই ভঙ্গিতে থাকার ফলে ঘাড়, মেরুদণ্ড ও সংলগ্ন পেশিতে দেখা দেয় শিথিলতা।
টেক্সট নেক সিনড্রোম কী? অত্যাধিক মোবাইল ব্যবহারের জেরে ঘাড় ও সংলগ্ন পেশিতে তৈরি হওয়া স্টিফনেস বা শিথিলতা টেক্সট নেক সিনড্রোমের প্রথম ও প্রধান কারণ। খেয়াল করে দেখবেন, ফোন ব্যবহারের সময় আমাদের মাথা তুলনায় কিছুটা সামনের দিকে বেশি ঝুঁকে থাকে। অর্থাৎ, দেহের উল্লম্ব অক্ষের (বা ভার্টিক্যাল অ্যাক্সিস) চেয়ে ঘাড় ও মাথার অংশ সামনে ঝুঁকে থাকে। একে ‘ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার' বলে। এই অবস্থায় মস্তিষ্ক, ঘাড় ও দেহের মধ্য ভাগের ভারসাম্য বিঘ্নিত হয়। এবং দীর্ঘ ক্ষণ এ ভাবে থাকলে তা সার্ভাইক্যাল স্পাইনের কার্ভেচার, ঘাড় ও কাঁধের পেশিগঠনে নেতিবাচক প্রভাব ফেলে। একাধিক সমীক্ষায় উঠে এসেছে যে, মেরুদণ্ড ও ঘাড়ের অসম কৌণিক অবস্থানের কারণে ব্যক্তি টেক্সট নেক সিনড্রোমের শিকার হতে পারেন। দেখা গিয়েছে, দেহের তুলনায় মাথা যদি ১৫ ডিগ্রি বেশি ঝুঁকে থাকে, তা ঘাড়ের উপর প্রায় ২৭ পাউন্ড অতিরিক্ত ভার সৃষ্টি করে। এবং তথ্য বলছে, ফোন ব্যবহারকালে মাথা ও ঘাড় গড়ে ২৫ থেকে ৩৫ ডিগ্রি এবং কখনও কখনও ৪৫ ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে হয়। অস্বাভাবিক ভার বহনের জেরে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ড সংলগ্ন পেশির উপর কৃত্রিম চাপ সৃষ্টি হচ্ছে। এবং এর ফলে নির্দিষ্ট বয়সের আগেই স্পাইনাল কর্ডের সমস্যা, স্পন্ডেলোসিস জাতীয় গুরুতর সমস্যার শিকার হচ্ছে তরুণ প্রজন্ম।
কী ভাবে বুঝবেন ঘাড় ব্যথা অন্য অনেক কারণেই হতে পারে, কিন্তু কখন তা উক্ত সমস্যার উপসর্গ বুঝবেন কী ভাবে? .
Cette histoire est tirée de l'édition May 30, 2025 de SANANDA.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

