Facebook Pixel ওই রাঙা মাটির পথ, | SANANDA - womens-interest - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ওই রাঙা মাটির পথ,

SANANDA

|

May 30, 2025

বৈশাখী সুর ও প্রকৃতির রূপ-রস-গন্ধের নির্যাসে এক অন্য শান্তিনিকেতনের খোঁজ। নিঃসীম সবুজের পরিখা ঘেরা প্রান্তিক গ্রাম, মেঠো পথ ও আদিবাসী জীবনের টুকরো কোলাজে গল্প সাজালেন অনিকেত গুহ।

ওই রাঙা মাটির পথ,

সত্যজিৎ রায় তখন নিতান্তই বালক। শান্তিনিকেতনের ছায়ামাখা পথে মায়ের হাত ধরে তিনি চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরে সঙ্গে দেখা করতে। সাক্ষাৎ হল। উপহার স্বরূপ কবিগুরু তাঁকে লিখে দিলেন দু’কলি, ‘বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে/বহু ব্যয় করি বহু দেশ ঘুরে/ দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু / দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।' পথের দু'ধারে প্রকৃতির অক্লান্ত আয়োজন দেখে এই লাইনগুলো মনে আসছিল বারবার। নিভু নিভু রোদ গায়ে মেখে লাল মোরাম বিছানো পথে এগিয়ে চলেছে টোটো। গন্তব্য শনিবারের সোনাঝুরি। হোম স্টে থেকে বেরিয়েছি মিনিট দশেক হল। সোনাঝুরি হাটে যাওয়ার পথটা বেশ সুন্দর। কানে আসছে গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত পাখিদের ডাক। চোখে পড়ছে মাথায় কচি ডালের ঝাঁকা নিয়ে দূর সীমান্ত গ্রামে সেঁধিয়ে যাওয়া সাঁওতালি মহিলার অলস চলন আর দিনের শেষে ফেরিওয়ালাদের অবসন্ন আহ্বান। কলকাতার ব্যস্তবাগীশ, ঝাঁ চকচকে বিকেল-সন্ধের ছবিটা একদিনের মধ্যেই কেমন যেন সেপিয়া টোনের মন্তাজ হয়ে উঠল। মন্দ লাগছিল না, ফি-দিনের শশব্যস্ত জীবন ছেড়ে ক্ষণিকের বিরাম পর্ব। টোটো এসে থামল একটা সাঁকোর মাঝখানে। বলা হল, এর ওপারেই সোনাঝুরি। গুনে গুনে দশ পা এগোতেই চোখে পড়ল মাটিতে ছড়ানো পসরাকে কেন্দ্র করে উৎসুক মানুষের জটলা। ডোকরা, তালপাতা, পট চিত্র, মোরাম শিল্প, পোড়া মাটি, ফুল-পাতার গয়না— বাংলার প্রতিটি প্রান্তের কুটির শিল্প যেন সানন্দে মিলিত হয়েছে সোনাঝুরির হাটে। বিচিত্র সব সামগ্রী। এক ডোকরা বিক্রেতা বললেন, “আজ এসেছেন তো, তাই এত ভিড় পাচ্ছেন। আগে তো এই হাট শুধু শনিবারেই বসত, নামও ছিল শনিবারের হাট। বাদলা ছাড়া এখন আমরা রোজই বসি।” শিল্পের প্রতি মানুষের আস্থা আজও টিকে আছে তা হলে! মন আপনা থেকেই ভরে উঠল। মাথায় সুসজ্জিত কলসি নিয়ে এক লয়ে নেচে চলেছেন সাঁওতালি মহিলারা। অনেকের মতো আমিও ক্যামেরাবন্দি করলাম সে দৃশ্য। দেখতে দেখতে কী ভাবে যে একটা ঘণ্টা কেটে গেল, ঠাহর হল না। হঠাৎ ফোনে ভেসে উঠল সেই টোটোওয়ালার নম্বর, ‘এর পর গেলে সাঁওতাল গ্রামে আর কিছু দেখতে পাবেন না। আজকের তালিকায় সোনাঝুরি হাট ছিল প্রথম গন্তব্য, শেষতম নয়। এর পর এক প্রত্যন্ত গ্রামে যাওয়ার কথা। নিপাট সাঁওতাল গ্রাম। হন্তদন্ত হয়ে ফিরে এসে টোটোতে উঠলাম। তবে হ্যাঁ, যাঁরা ভাবছেন সোনাঝুরি হাটে গেলাম অথচ কিছুই স

PLUS D'HISTOIRES DE SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size