Facebook Pixel তুলসী লাগে না গণেশ পুজোয় | SANANDA - womens-interest - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

তুলসী লাগে না গণেশ পুজোয়

SANANDA

|

December 30, 2024

বাঙালি সাহিত্যের এই গল্পের ধারা বিশদ ও মনোগ্রাহী। এখানে বিভিন্ন চরিত্রের মধ্যে সম্পর্ক, আবেগ ও মানবিকতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটি কিছুটা নস্টালজিক, কিছুটা রোমান্টিক এবং সামাজিক বাস্তবতার ছোঁয়া রয়েছে। ফুলপিসি, মিষ্টু, ন’কাকা এবং তুলসীর মধ্যকার আলাপচারিতা এবং তাদের ব্যক্তিত্বগুলো গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সুযোগ দেয়। গল্পের মূল থিম সম্পর্কের আন্তরিকতা এবং সময়ের স্রোতে সেই সম্পর্কের পরিবর্তন। ন'কাকার চরিত্রটি অতীতের স্মৃতিতে আটকে থাকা একজন মানুষের প্রতীক, যেখানে ফুলপিসির আন্তরিকতা এবং তুলসীর দাপট আলাদা দুই প্রজন্মের দুই নারীর ব্যক্তিত্ব তুলে ধরে। আপনি যদি এই গল্পটির নির্দিষ্ট অংশের অনুবাদ বা বিশ্লেষণ চান, দয়া করে জানান। বাংলার সাহিত্য পাঠকদের কাছে এটি উপভোগ্য হবে।

- রজত শুভ্র মজুমদার

তুলসী লাগে না গণেশ পুজোয়

তবু... একা হাতে তুমি পুরোটা....” “চিন্তা করিস না, ভরসা রাখ।” “ভরসা তো তোমার উপর আছেই গো ফুলপিসি,” বছর পনেরোর মেয়েটি মিষ্টি করে হাসল। “ব্যস, তা হলে আর একটিও কথা নয়, বুঝেছ?” ফুলপিসি দুটো বিরাট সাইজ়ের গোলাপ আর রজনীগন্ধার মালা নিয়ে লজের মেন গেট থেকে ডাইনিং হলের দিকে গটগট করে হাঁটা লাগাল, “কী নাম রে তোর?”

মেন গেটটা সাজানো সম্পূর্ণ হয়েছে বেশ খানিক ক্ষণ আগেই। তার পরে পরেই ছেলে দুটো ছাদে উঠে গিয়েছিল। সেখানে কাজ করতে করতেই ব্যালান্স রাখতে না পেরে একজন সরাসরি নীচে! অন্য জন বোঝামাত্র মই বেয়ে বিদ্যুৎ গতিতে নেমে এসেছে। নীচেই ছিল ফুলপিসি। প্রায় চোখের সামনে এমন দুর্ঘটনা দেখে প্রথমটায় আঁতকে উঠেছিল। লোকজন ধরাধরি করে যখন তুলে আনল লজের উঠোনে, তত ক্ষণে জ্ঞান হারিয়েছে ছেলেটা। ফুলপিসি কোলে তুলে নিয়েছিল মাথাটা। আঁচল ভিজে গিয়েছিল রক্তে। “আমার নাম মিষ্টু,” মেয়েটিও পা মেলাল ফুলপিসির সঙ্গে, “জানো তো, আজ বিকেলে আমিই বসব বৌমণির পাশে।” “আরিব্বাস! তা হলে তো তোকে দারুণ করে সাজতে হবে!” “সে অনেক দেরি! এখন তোমার সঙ্গে লজ সাজানো দেখব।” “দ্যাখ না! দু’জনে গল্প করতে করতে ঠিক কাজটা নামিয়ে ফেলব!” “তুমি কি এই প্রথম একা ডেকরেট করছ ফুলপিসি?” “একা তো করার কথা নয় বাবু, মিনিমাম তিনজন থাকেই দলে। কিন্তু কী করব বল, তাতাইটাকে নিয়ে সাকিব ছুটল হাসপাতালে। এ রকম তো কখনও হয়নি....” “চিন্তা কোরো না ফুলপিসি, তাতাইদা একদম ভাল হয়ে যাবে।” “তাই যেন হয় রে বাবা। কতটুকুই বা ছেলে, কী যে হল.... সারা জীবনটা পড়ে আছে।” “তোমায় তো ফোন করেছিল সাকিব-ভাই!” “হ্যাঁ এই মাত্র করেছিল।” “কী বলল?” “ও তো বলল, ডাক্তারবাবু বলেছেন ভয়ের কারণ নেই।” “তবে আবার কী!” “তাতাই ভাল হয়ে যাবে।” ফুলপিসি হাসলে দু'গালেই টোল পড়ে।

মিষ্টুদের বাড়িটা এখান থেকে মাইলখানেক দূরে। একটু পরেই সে সাজতে যাবে সেখানে। বিকেল হলেই কনের সিংহাসনের পাশে আসন গ্রহণ করবে মহা সমারোহে। জীবনে প্রথম ননদ হওয়ার রোমাঞ্চে তাই সে এখন পুলকিত! ফুলপিসির সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ দেখল সাদা পাজামা-পাঞ্জাবি পরা, চওড়া গোঁফওয়ালা, পেটানো চেহারার একজন তার দিকে এগিয়ে আসছে। প্রথমটায় একটু থতমত খেলেও, কিছু ক্ষণের মধ্যেই মিষ্টু ঠিক চিনে ফেলল তাকে, “ও মা! ন’কাকা যে! কত দিন পর তোমায় দেখলাম!” “কেমন আছিস বল।”

PLUS D'HISTOIRES DE SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size