Essayer OR - Gratuit
রান্নায় smicky sensation
SANANDA
|November 30, 2023
বিয়ের ভোজে আলাদাই আমেজ আনুক স্মোকি রান্না! ধোঁয়ামাখানো স্টার্টার, মেন কোর্স ও ডেসার্টের টেব্ল সাজালেন ফুড কলামনিস্ট অপর্ণা বসাক। চেখে দেখলেন সংবেত্তা চক্রবর্তী।
-
দ্য স্মোকি ডেভিল । উপকরণ: ডিম সেদ্ধ ৬টা, স্মোকড প্যাপরিকা ১ চা-চামচ, চাইভস কুচনো ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা-চামচ, কোশার সল্ট স্বাদমতো, কাঠকয়লা ১টা, ঘি ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, মেয়নিজ় ২ টেবলচামচ, গন্ধরাজ লেবুর জ়েস্ট /, চা-চামচ, সর্ষে , গুঁড়ো ১/২ চা-চামচ, অ্যাপল সিডার ভিনিগার , চাচামচ।
■ প্ৰণালী: ডিম সেদ্ধ অর্ধেক করে, কুসুম বের করুন। একটা পাত্রে কুসুম ও অন্য সব উপকরণ মেশান। কাঠকয়লা গরম করে, তাতে ঘি দিয়ে, সেটা এই মিশ্রণে রেখে, ঢাকা দিন। স্মোকি ফ্লেভার আসবে। পাইপিং ব্যাগে মিশ্রণটা ভরে, আধখানা ডিমে পাইপ করুন। চিলি ফ্লেক্স আর চাইভস কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
আফগানি আচারি পনির কা ধুম ■ উপকরণ: পনির ৫০০ গ্রাম, টক দই ২ টেবলচামচ, আমচুর গুঁড়ো ২ টেবলচামচ, লেবুর রস ১ চা-চামচ, নুন, ধনে গুঁড়ো ১ চা-চামচ, জিরে গুঁড়ো ১ চা-চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চা-চামচ, কসুরি মেথি ১ চিমটে, কাজু বাটা ৪ টেবলচামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ, কাঠকয়লা ২-৩ টুকরো, মাখন ৩ টেবলচামচ, আদা-রসুন বাটা ১ টেবলচামচ।
■ প্রণালী: পনির প্রথমে ম্যারিনেট করুন নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো ও সামান্য আদা-রসুন বাটা দিয়ে, ৫ মিনিট। একটা পাত্রে কাঠকয়লা বাদে সব উপকরণ মেশান। এতে পনির দিয়ে আধঘণ্টা ম্যারিনেট করুন। স্কিউয়ারে পনির গেঁথে কড়াইয়ে মাখন ব্রাশ করে স্কিউয়ার সাজিয়ে নিন। দু’পিঠ সতে করুন। বাটিতে কাঠকয়লা নিয়ে, অল্প ঘি দিন। প্যান ঢেকে রাখুন ৫ মিনিট। আফগানি আচারি পনির কা ধুম তৈরি!
উপকরণ: ছোট চিংড়ি ৫০০ গ্রাম (লেজ থাকবে শুধু), রসুন গুঁড়ো ১ চাচামচ, স্মোকি প্যাপরিকা ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, ভার্জিন অলিভ অয়েল ১ টেবলচামচ, সুইট প্যাপরিকা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চাচামচ, মধু ১ টেবলচামচ।
প্রণালী: সব উপকরণ দিয়ে চিংড়ি ম্যারিনেট করুন। একটা পাত্রে কাঠকয়লার টুকরো দিয়ে, আগুন ধরান। তাতে ঘি দিন। এটা চিংড়ির মধ্যে বসিয়ে ঢাকা দিন, স্মোকি ফ্লেভার চিংড়িতে মিশে যাবে। ১৫ মিনিট রাখার পর, গ্রিল প্যানে ভার্জিন অলিভ অয়েল ব্রাশ করে চিংড়ি রাখুন। সতে করুন, লাল হওয়া অবধি। লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
Cette histoire est tirée de l'édition November 30, 2023 de SANANDA.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Translate
Change font size
