Facebook Pixel করবেট ন্যাশনাল পার্ক: অতীত থেকে বর্তমান | Desh - culture - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

করবেট ন্যাশনাল পার্ক: অতীত থেকে বর্তমান

Desh

|

August 17, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিখ্যাত অ্যাডভেঞ্চারার বেয়ার গ্রিলস ২০১৯ সালে জিম করবেট ন্যাশনাল পার্কে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করেছিলেন। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই পার্ক প্রকৃতি সংরক্ষণের ঐতিহাসিক প্রতীক।

- আবীর গুপ্ত

করবেট ন্যাশনাল পার্ক: অতীত থেকে বর্তমান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২০১৯ সালে জিম করবেট ন্যাশনাল পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন বিখ্যাত অ্যাডভেঞ্চার ও লেখক বেয়ার গ্রিলস-এর সঙ্গে। তাঁদের কথোপকথনের বিষয় ছিল প্রকৃতি, বন্যপ্রাণী আর তার সংরক্ষণ এবং সেটি বিশ্ববিখ্যাত ডিসকভারি চ্যানেলে দেখানো হয়েছিল। ভারত-সহ ১৮০টি দেশে সম্প্রচারিতও হয়েছিল। কিন্তু হঠাৎ জিম করবেট ন্যাশনাল পার্কই কেন? অন্য কোনও রিজার্ভ ফরেস্টেও তো এই প্রোগ্রামটি করা যেত। এর কারণ বুঝতে গেলে এবং এই পার্কের গুরুত্ব বুঝতে গেলে, পার্কের অতীত ইতিহাস জানাটা জরুরি। একই সঙ্গে জানা জরুরি, যাঁর নামে ন্যাশনাল পার্ক, সেই মানুষটি সম্পর্কে।

করবেট ন্যাশনাল পার্ক ভারতের সরকারি ভাবে ঘোষিত প্রথম ন্যাশনাল পার্ক। ১৯৩৬ সালে এটির পত্তন হয়। সেই সময়ে ভারতবর্ষ ছিল ব্রিটিশদের, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন। তাই, সে সময়ে তাঁরা এটির নাম রেখেছিলেন একজন গভর্নর, উইলিয়ম ম্যালকম হেলির নামানুসারে, ‘হেলি ন্যাশনাল পার্ক'। ন্যাশনাল পার্কটি ব্রিটিশদের রাজত্বকালে যে প্রভিন্স-এর মধ্যে পড়ত, সেই ইউনাইটেড প্রভিন্স-এর তিনি ছিলেন গভর্নর। ভারত স্বাধীন হওয়ার পর, ১৯৫৬ সালে, শিকারি জিম করবেটের অবদানের কথা স্মরণে রেখে এই পার্কটির নামকরণ করা হয় ‘করবেট ন্যাশনাল পার্ক'। ঠিক তার এক বছর আগেই, ১৯৫৫ সালে, প্রকৃতিপ্রেমিক শিকারি প্রয়াত হয়েছিলেন। সেই সময়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও হাতে গোনা দু'-একজন পরিবেশবিদ ও বন্যপ্রাণীপ্রেমী মানুষ ছিলেন। এরকমই একজন হলেন মেজর র‍্যামসে মসে। ঊনবিংশ শতাব্দে বন্যপ্রাণী ও জঙ্গল বাঁচানোর উদ্যোগ শুরু হয়েছিল তাঁরই মাধ্যমে। এই ব্রিটিশ অফিসারের হাতে তখন ওই অঞ্চলের দায়িত্ব ছিল। জঙ্গল বাঁচানোর কাজ প্রথম শুরু হয় ১৮৬৮ সালে। ব্রিটিশ বনদফতর ওই বছর সমস্ত জমি অধিগ্রহণ করে। সেখানে চাষবাস করা যেমন বন্ধ করা হয়, তেমনই যত্রতত্র গড়ে ওঠা গরু, মোষ ও ছাগলের খাটালগুলোও বন্ধ করা হয়। ব্রিটিশ বনদফতরের এই উদ্যোগে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করলেও, ব্রিটিশ বনদফতরের এই প্রয়াসকে পরবর্তী কালে পরিবেশবিদ ও বন্যপ্রাণী প্রেমিকরা সাধুবাদ জানাতে বাধ্য হয়েছিলেন কারণ, এই উদ্যোগই জঙ্গলটিকে বাঁচাতে সাহায্য

PLUS D'HISTOIRES DE Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size