Facebook Pixel প্রসঙ্গ:পর্বতারোহণ | SANANDA - womens-interest - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

প্রসঙ্গ:পর্বতারোহণ

SANANDA

|

April 15, 2025

তুহিনশুভ্র পর্বতের আঁকেবাঁকে দুঃসাহসিক অভিযান! মাউন্টেনিয়ারিংয়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি, সতর্কতা ও সচেতনতা নিয়ে কলম ধরলেন অনিকেত গুহ।

- অনিকেত গুহ।

প্রসঙ্গ:পর্বতারোহণ

যাকিছু দুর্ভেয়, দুর্ভেদ্য, তার প্রতি মানুষের অমোঘ টান। বারবার মানুষ ছুটে চলে অজানাকে জয় করতে, অদেখাকে অনুভব করতে। সাগর-গিরি তুচ্ছ করে চলেছে কত কত দুঃসাহসিক অভিযান। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের মাথায় শোভা পেয়েছে রঙিন জয়ধ্বজা। পার্বত্য কুহকে বারবার ধরা দিয়েছে মানুষের অদম্য অন্বেষণ । সময় যত এগিয়েছে পাহাড়ে চড়া, শিখর দেশ জয় করার ইচ্ছে তত প্রগাঢ় হয়েছে। ট্রান্স হিমালয়ান ট্রেক থেকে কুমেরু অভিযান— সর্বত্রই মানব পদচিহ্নের ছাপ। আর এই সুবাদে বিশ্বব্যাপী বহুল জনপ্রিয়তা পেয়েছে মাউন্টেনিয়ারিং, যা বাস্তবে অ্যাডভেঞ্চার স্পোর্টসের অন্তর্গত। এর জন্য প্রয়োজন হাতেকলমে প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক দৃঢ়তা। পাহাড়পর্বতে চড়ার আগে তার পরিবেশ, পরিসর ও প্রস্তুতি সম্পর্কে সম্যক বিষয় জানা অবশ্য প্রয়োজন।

আত্মবিশ্বাসী হতে হবে ফিটনেসের প্রশ্নে মাউন্টেনিয়ারিংয়ের প্রথম শর্তই হল সঠিক ফিটনেসের প্রস্তুতি। কেন? কারণ মাধ্যাকর্ষণের বিপরীতে বন্ধুর, অগম্য পথ অতিক্রম করে উপরে উঠতে হয় দীর্ঘ সময় ধরে। কখনও কখনও একটানা ৯-১০ ঘণ্টার পথও হাঁটতে হয়। ফলে শরীরের উপর পড়ে অতিরিক্ত ধকল। সঠিক ও নিয়মিত শারীরচর্চা ছাড়া এই পরিস্থিতির মুখোমুখি হওয়া অসম্ভব। মাউন্টেনিয়ারিংকে ‘ফুল বডি স্পোর্টস'-এর ক্যাটিগরিতে ফেলা হয়। আপার বড়ি, কোর ও লোয়ার বড়ি মিলিয়ে প্রস্তুতির প্রয়োজন। হাইকিং করে উপরে ওঠার সময় বাইসেন্স, রিস্ট বা ফ্লেক্সরের মতো পুলিং মাসলের প্রয়োগ বেশি হয়। উল্লেখযোগ্য অ্যান্টাগনিস্ট মাসলের ভূমিকাও। বিশিষ্ট ফিটনেস এক্সপার্ট সঞ্জীব দাস মনে করেন, স্ট্রেংথ, এনডুরেন্স, মোবিলিটি ও মানসিক দৃঢ়তা— এই চারের মিশেল তৈরি করে একজন উপযুক্ত মাউন্টেনিয়ারকে, “পাহাড়ে ওঠার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। এর জন্য যথাযথ কার্ডিয়োভাস্কুলার ফিটনেস, লোয়ার বডি স্ট্রেংথ, মাসকুলার এনডুরেন্স ও পর্যাপ্ত বহনক্ষমতা থাকা প্রয়োজন। কারণ, স্টেয়ার ক্লাইম্বিং বা অধিক উচ্চতায় বড়ি স্ট্রেংথ ও দেহের ভারসাম্য রক্ষার প্রয়োজন পড়ে। পাশাপাশি মাথায় রাখতে হয় সুরক্ষার দিক। ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি ও বিপজ্জনক সময়ে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করার কৌশল— নিয়মিত ট্রেনিংয়ের মাধ্যমেই অর্জন করা সম্ভব।”

MÁS HISTORIAS DE SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size