Intentar ORO - Gratis
প্রসঙ্গ, কমিটমেন্ট
SANANDA
|February 15, 2024
কেউ বেশি সিরিয়াস, কেউ বেশি ক্যাজুয়াল! কারও আবার অন্য কোনও সমস্যা। টিনএজারদের কমিটমেন্ট ইসু নিয়ে আলোচনা করলেন ক্লিনিকাল সাইকোলজিস্ট ও অধ্যাপক অন্বেষা ভট্টাচার্য।
-
আ Jশপাশের মানুষদের মধ্যে থেকে কাউকে ভাল লেগে যাওয়া, ভালবেসে ফেলা...
টিনএজার বা ইয়ং-অ্যাডাল্টদের মধ্যে এই প্রবণতা সততই বিদ্যমান। তবে সম্পর্কে কতটা কমিট করা উচিত, সে ব্যাপারে তাদের অনেকের মনেই স্পষ্ট ধারণা থাকে না। কেউ হয়তো কমিটমেন্টের নাম শুনলেই সাত হাত দূরে পালায়, কেউ আবার প্রয়োজনের চেয়ে বেশিই কমিট করে ফেলে! কমিটমেন্ট নিয়েই তাই আজকের আলোচনা। এক্ষেত্রে প্রথমেই বলার, কমিটমেন্ট ইসু অন্যান্য বয়সের তুলনায় এই বয়সেই হওয়া বরং ভাল। যদি নিউরোবায়োলজিকাল দিক থেকে দেখি, বয়ঃসন্ধির সময় মানুষের মস্তিষ্ক কিন্তু ততটাও পরিণত হয় না, যে সে একদম যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে পারবে। যে জন্য এই বয়সে অনেক সিদ্ধান্তই নেওয়া হয় আবেগপ্রবণ হয়ে। ১৮তেই আমরা সাবালক হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ব্রেনের বিশেষত একটি অংশ, র্যাশনাল ব্রেন বা প্রি-ফ্রন্টাল কর্টেক্সের বিকাশ হয় ২৪-২৫ বছর বয়স অবধি। এবার কমিটমেন্টের কথা যদি বলি, সিরিয়াস সম্পর্কে অনেকেই এই সময় জড়াতে চায় না। বরং চায় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, নতুন নতুন বন্ধু বানাতে, তাদের সঙ্গে ইন্টার্যাকশনের মাধ্যমে নানা ধরনের মানুষকে চিনে-বুঝে নিতে। টিনএজ এগুলোর জন্য সবচেয়ে ভাল সময়। পরবর্তীকালে জীবনের সিরিয়াস সিদ্ধান্তগুলো নিতে বরং সুবিধাই হয় তাতে।
Esta historia es de la edición February 15, 2024 de SANANDA.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size
