Intentar ORO - Gratis
গ্রিসের দ্বীপ জান্তে
Bhraman
|September - October 2025
অলিভ গাছের সবুজ উপত্যকা, স্বচ্ছ নীল আয়োনিয়ান সাগর আর কবিতা-সঙ্গীতে ভরা জান্তে দ্বীপের অনন্য সৌন্দর্য মুগ্ধ করে। শিপরেক বিচ, লগারহেড কচ্ছপ আর গ্রিক সংস্কৃতির উজ্জ্বল রঙে সাজানো এই দ্বীপ সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।
উত্তর-পশ্চিম দিকে সুউচ্চ পর্বতমালা, মধ্যভাগে বিস্তৃত উপত্যকার যেদিকে চোখ যায় শুধু অলিভ গাছের অরণ্য, সমুদ্র এমন স্বচ্ছ যে ভিতরটা অবধি স্পষ্ট দেখা যায়। সমুদ্রের নীল এত রকম হতে পারে, তা যেন প্রথম বার দেখলাম। ভোররাতে উড়ে সকাল সকাল পৌঁছলাম আয়োনিয়ান সমুদ্রের উপর, জান্তে শহরের বিমানবন্দরে। প্লেন ল্যান্ড করতেই যাত্রীরা হাততালি দিয়ে উঠলেন। এরকম প্রান্তিক দ্বীপে সফল ভাবে বিমান নামানো নিশ্চয়ই পাইলটের দক্ষতার পরিচয়! হাততালি দিয়ে ক্যাপ্টেনকে তাই অভিবাদন জানানো হল । নিজেদেরও স্বস্তির প্রকাশ ঘটল। জান্তে শহর থেকে ট্যাক্সি চলল আলিকানাস গ্রামের পথে। সবুজ উপত্যকা আর দু'পাশে ছড়ানো অলিভ গাছের মধ্য দিয়ে। হোটেলে পৌঁছে যে-মেয়েটির সঙ্গে রিসেপশনে প্রথম আলাপ হল তার নাম ভ্যালেরিয়া। ইউক্রেনের মেয়ে। আমাদের পথ দেখিয়ে ঘরে পৌঁছে দিল। বারান্দা থেকে দেখা যায় সুইমিং পুল, তার পরই বিচ। ১৯৮৭ সালে তৈরি হোটেল। যাঁরা শুরু করেছিলেন সেই দম্পতির বিশাল হাতে আঁকা পোর্ট্রেট দেখলাম। সারা হোটেল জুড়েই দেওয়ালে গ্রিসের অজস্র পেইন্টিং। আর আছে বিরাট একটি লাইব্রেরি। তাতে থ্রিলার, রোম্যান্টিক, ডিটেকটিভ, প্রায় সব ঘরানার ইংরেজি বই। হোটেলের গোটা চত্বর জুড়েই রয়েছে অজস্র গাছ আর তার নীচে বিশ্রামের জায়গা। জিনিসপত্র ঘরে রেখে নীচে এলাম প্রাতরাশ সারতে। ব্রুচেটা, ফল এবং মধু সহ গ্রিক ইয়োগার্ট, চিজ টম্যাটো বা চিজ অনিয়ন অমলেট— নানা কিছু আছে বেছে নেওয়ার জন্য। সবেতেই অলিভ এবং অলিভ অয়েল চোখে পড়বে।
Esta historia es de la edición September - October 2025 de Bhraman.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Bhraman
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size

