Facebook Pixel দুই রাজ্য: ↓ এক অরণ্য | Sarir O Sasthya - health - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

দুই রাজ্য: ↓ এক অরণ্য

Sarir O Sasthya

|

May 2024

জঙ্গল বুক-এর পাতা থেকে উঠে আসা স্বপ্নরাজ্যের কথা লিখেছেন সুভাষ বন্দ্যোপাধ্যায়।

- সুভাষ বন্দ্যোপাধ্যায়।

দুই রাজ্য: ↓ এক অরণ্য

(1) কফির কাপে চুমুক দিয়ে মধ্যপ্রদেশের মুখ্য বনপাল প্রশ্ন করলেন, 'কানহা, বান্ধবনগর দেখেছেন?” ‘দু'বছর আগে দেখেছি।' উত্তর দিলাম। ‘তাহলে এবার পেঞ্চ ঘুরে আসুন। এ রাজ্যের অন্যতম পরিচিত জাতীয় উদ্যান পেঞ্চ। আপনার ভালো লাগবে। বাঘ দেখার চান্সও সর্বাধিক।'

“কিন্তু যাব বললেই তো যাওয়া যায় না। কীভাবে যাব, থাকব কোথায়, জঙ্গলে ঘুরব কীভাবে?' আমাকে কথা শেষ করতে না দিয়ে তিনি বললেন, ‘সে দায়িত্ব আমার। আপনি তো জব্বলপুর যাচ্ছেন। ওখান থেকে বাসে চলে যান খাওয়াসা। সেখান থেকে আর ১২ কিমি গেলেই পেঞ্চের টুরিয়া গেট। থাকার জন্য করমাঝিরির বনবাংলোতে ব্যবস্থা হয়ে যাবে। বাংলোর ম্যানেজার আপনার জঙ্গলে ঘোরার বুকিং করে দেবে। আমি ফোনে সব বলে দিচ্ছি।' এমন সুযোগ ছাড়া উচিত নয়। আমি রাজি হয়ে গেলাম। কফি আর কুকিজ খেতে খেতেই যাবতীয় বুকিং হয়ে গেল।

বনপাল সাহেব ‘Protected areas of Madhyapradesh' নামে একটা বই উপহার দিয়ে বললেন, ‘এটা পড়বেন। এ রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান, অভয়ারণ্য, টাইগার রিজার্ভ প্রভৃতির বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।' তিনদিন পর সকালবেলা জবলপুর থেকে পেঞ্চে যাওয়ার বাস ধরলাম। জব্বলপুর-নাগপুর বাস খাওয়াসা হয়ে যায়। দূরত্ব ১৯৩ কিমি প্রায়।

খাওয়াসা থেকে টুরিয়া গেট আরও ১২ কিমি। প্রায় ৬ ঘণ্টা লাগল খাওয়াসা পৌঁছাতে। বাস থেকে নেমে শেয়ার জিপ ধরে বেলা ২টোর পর পৌঁছলাম করমাঝিরির বাংলোয়।

মধ্যপ্রদেশের দক্ষিণে মহারাষ্ট্রের সীমানায় পেঞ্চ জাতীয় উদ্যান। যার দুটো ভাগ। একটি হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক। অপরটি টাইগার রিজার্ভ। দুটো একসঙ্গে মিশে হয়েছে পেঞ্চ জাতীয় উদ্যান। অবশ্য স্থানীয় উচ্চারণ হল পেঁচ।

জাতীয় উদ্যানের মাঝবরাবর চলে গিয়েছে পেঞ্চ নদী। নদীর নাম থেকেই এই বনাঞ্চলের নামকরণ। সিওনি ও ছিন্দওয়ারা জেলা জুড়ে জাতীয় উদ্যানের অবস্থান। মোট আয়তন ৭৫৭.৯০ বর্গ কিমি। কোর এরিয়া হল যথাক্রমে ২92.863 118.309 বর্গ কিমি। বাফার এরিয়া ৩৪৬.৭৪ বর্গ কিমি। পেঞ্চ নিয়ে অনেকেই লিখেছেন। যেমন ক্যাপ্টেন জে ফোরসিথ, ডানবার ব্রেন্ডার, আর এ স্টারনদেল এবং রুদয়ার্ড কিপলিং। বাকিদের নাম সবার জানা না থাকলেও কিপলিং-এর নাম অনেকেই জানেন। তাঁর লেখা বিখ্যাত বই 'জঙ্গল বুক'। যার পটভূমি এই অঞ্চল।

MÁS HISTORIAS DE Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size