Intentar ORO - Gratis
বশীকরণের গেরো
Desh
|December 02, 2025
টাকা ধার করে শোধ না করাটা যে কলির একটা সামাজিক নিয়ম, সেটা বিনু জানত না। জানলে বছরচারেক আগে অতীতের সহপাঠী হরেনের নাকিকান্নায় ভুলে পঞ্চান্ন হাজার টাকা ধার দিত না।
বা -জে-ইচ্ছাপুর স্টেশনে বেলা একটা নাগাদ নেমে চড়া রোদের মধ্যে মাইল দুয়েক হেঁটে বহুরূপী বিনু পাল যখন চরিত্র-চঞ্চল আশ্রমে পৌঁছোলো, তখন তান্ত্রিক খচ্চরানন্দের শেষ দর্শনার্থী চলে গেছে। নামটা আসলে খেচরানন্দ, লোকমুখে খচ্চরানন্দ হয়ে গেছে। খ-য়ে চরে যে, খেচর। বিরাট মাপের সাধু। হাঁটতে ভাল না লাগলে যোগবলে উড়ে বেরিয়ে যান। পরস্ত্রী বশীকরণে সিদ্ধহস্ত। কিন্তু চরিত্র অসম্ভব দৃঢ়। প্রতিটা ইউটিউব ভিডিয়োতে পরস্ত্রী বশীকরণের পদ্ধতি শিখিয়ে শেষে বলেন, “অসৎ উদ্দেশ্যে এই পদ্ধতি প্রয়োগ করবেন না...”
এইখানে হয়েছে ঝামেলা। পরস্ত্রীকে ঠিক কোন সৎ উদ্দেশ্য নিয়ে বশ করা যায়—দিনতিনেক আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার চাতালে বসে তাসুড়ে বেল্লিক বাটু আর ন্যাড়াপদ বাইন তাদের ফোনে ভিডিয়োটা দেখে ঠিক এই কথাটাই আলোচনা করছিল। অদূরে বসা বিনুর মাথায় তৎক্ষণাৎ বুদ্ধিটা চলে আসে। সেই চালটা খেলতেই আজ বিনু খচ্চরানন্দের কাছে এসেছে। প্রণামী দিতে হল এক হাজার টাকা। তা হোক, ভাবে বিনু—এক হাজার দিয়ে যদি পঞ্চান্ন হাজার ফেরত পাওয়া যায়, তবে তাতে লাভ বই ক্ষতি নেই। যদিও....
বিকেল সাড়ে তিনটে নাগাদ ফিরতি ট্রেনে চেপে বিনুর মনে একটাই কথা ভেসে এল— হরেন মণ্ডলের বৌ অবলাকে বশীভূত না করে, খোদ হরেন মণ্ডলকেই বশ করলে কি ভাল হত না? বৌকে ধরে হরেনে পৌঁছে টাকা বের করে আনা, একটু ঘুরপথ হয়ে গেল কি?
টাকা ধার করে শোধ না করাটা যে কলির একটা সামাজিক নিয়ম, সেটা বিনু জানত না। জানলে বছর-চারেক আগে অতীতের সহপাঠী হরেনের নাকিকান্নায় ভুলে পঞ্চান্ন হাজার টাকা ধার দিত না। হরেন বলেছিল, ব্যবসা করবে, জামাকাপড়ের। তা হরেন করছে। এমনকি শত্তুরে বলে, ইদানীং সেই ব্যবসার জোরে হরেনের শুধু আঙুলই নয়, অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও নাকি দেখতে কলাগাছ কলাগাছ ঠেকে। কিন্তু তাই বলে তো আর চাইলেই ধার করা টাকা ফেরত দেওয়া চলে না। সে ক্ষেত্রে এ-ধরনের খুচরো ব্যবসায়ীদের কতগুলো ধরাবাঁধা উত্তর তৈরি করা থাকে। এ সব ক্ষেত্রে প্রথম বার ধার ফেরত চাওয়ার সময় উত্তরটা খুব সোজাসাপ্টা হয়, “বিক্রিবাট্টা একেবারে নেই।” এর ঠিক পর থেকেই দেনাদার-পাওনাদারের কথোপকথনটা “বাজার অর্থনীতি”-র উপর নির্ভর হয়ে পড়ে। কয়েক দিন পর, “বাজার মন্দা”। মানে বুঝতে হবে, এখন কোত্থেকে ফেরত দেব...
দু'মাস পর, “বাজার শুয়ে পড়েছে”। অর্থাৎ
পরিস্থিতি খুব খারাপ...
Esta historia es de la edición December 02, 2025 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

