Intentar ORO - Gratis
আত্মগত কথোপকথন
Desh
|October 17, 2025
সম্পর্ক ও সংযোগকে মেয়েদের অস্তিত্বসংজ্ঞা হিসেবে দেখার অভ্যেসের পাল্টা স্রোত বুনেছেন এই প্রদর্শনীর শিল্পীরা।
সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টস-এ অনুষ্ঠিত হয়ে গেল ‘শি- কালেক্টিভ' শিল্পীগোষ্ঠীর একটি বেশ বড়সড় প্রদর্শনী। গোষ্ঠীর নামকরণ থেকেই বোঝা যায়, এখানে নারীদের যূথবদ্ধতার কথা বলা হয়েছে। স্বাভাবিক ভাবেই, যে-শিল্পীদের কাজ দেখা গেল এই শো-তে, তাঁরা সকলেই নারী। মেয়েদের কাজ যে পুরুষ শিল্পীদের থেকে আলাদা হবেই, তা নেহাতই একটা অতি-সরল সারসংক্ষেপ, আমরা জানি। আমরা এ-ও জানি যে, এই স্বতন্ত্র দৃষ্টি ও পন্থা যখন নারী-শিল্পীদের কাজের ক্ষেত্রে একটা আবশ্যিক ও সন্ধানযোগ্য চিহ্নের মতো হয়ে দাঁড়ায়, তখন তা একটা অন্যতর সীমাবদ্ধতার উদ্ভব ঘটাতে থাকে, শিল্পী-দর্শকসমালোচক সকলেই সেই প্রশ্নময় আবর্তের অংশ হয়ে যান। তা হলে বহু শতাব্দ ধরে প্রান্তবর্তী হয়ে থাকার যে-ইতিহাস, তা কি মেয়েদের শিল্পদৃষ্টির পথটিকে বদলে দেয় না? অথবা, গৃহময়, সম্পর্কময় যে-খোপটির মধ্যে তাদের অস্তিত্বকে দৃঢ়নিবদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে এযাবৎ, সেটি কি তাঁদের শিল্পভাষাকে অন্যতর রূপ দেয়? মনে রাখতে হবে, নারী-শিল্পীদের কাজে আমরা এই যে অন্যতর ভাষ্যের উপস্থিতি খুঁজি, তা অনড় ও অপরিবর্তনীয় নয়, সমাজসংসারের ব্যবহারবিধির সঙ্গে তার বদল ঘটে। বদল হয় ব্যক্তি থেকে ব্যক্তিতেও, নিজের নিজের যাপন-অভিজ্ঞতার নিরিখে, ফলে তাকে এসেনশিয়ালাইজ় করা ভ্রান্তির কাজ। এই সব তাত্ত্বিক প্রশ্নোত্তর মাঝে মাঝেই মনে জেগেছে এই প্রদর্শনী দেখার সময়। মনে হয়েছে, এই কাজগুলির প্রকৃত রসাস্বাদনের জন্য এই আত্মগত কথোপকথন জরুরি।
Esta historia es de la edición October 17, 2025 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

